ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজের গার্ল ইন রোভার স্কাউট গ্রæপের উদ্যোগে ৬-১২ আগষ্ট ২০২৩ পর্যন্ত সপ্তাহ ব্যাপি ডেঙ্গু সচেতনতা প্রচারাভিযান শুরু হয়েছে।
রোববার (৬ আগস্ট) সপ্তাহব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, গার্ল ইন রোভার স্কাউটসের গ্রæপ সম্পাদক জনাব জান্নাতুল ফেরদৌস, গার্ল ইন রোভার স্কাউটসের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সূচিতে রয়েছে র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, সতর্কতা বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ইত্যাদি কার্যক্রম। কার্যক্রমের শুরুতে অধ্যক্ষ র্যালির নেতৃত্ব দেন এবং গার্ল ইন রোভার স্কাউটসের সদস্যদের সমন্বয়ে পথচারী ও অন্যান্যদের মাঝে লিফলেট বিতরণ করেন।


