ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে সপ্তাহব্যাপি ‘বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ উদযাপন’ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, কর্মচারি এবং ছাত্রীরা।
সপ্তাহব্যাপি কর্মসূচির প্রথম দিনে কলেজ প্রাঙ্গনের বিভিন্ন স্থানে আতা, কামরাঙ্গা, জলপাই, কদবেল, এরিকাপাম, আমড়া, লেবু এবং উইপিং দেবদারুসহ নানা প্রজাতির বৃক্ষরোপন করা হয়।
অধ্য অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও পরিবেশ সংরক্ষণে এই বৃক্ষরোপন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


