ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদের বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকা অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন UGDP প্রকল্পের মাধ্যমে বুধবার (৯ আগষ্ট) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা গ্রামীন জনগণের মাঝে পৌচ্ছে দেওয়ার লক্ষে গ্রামীন জনপদের জন্য ২ টি এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমা-তুজ জোহরা,অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা।
আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, ডাঃ অনিক কুমার শুভ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর মফিজুল ইসলাম মুন্না, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হান প্রমুখ।


