IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> তানোরে উদ্বোধনের দু’মাসেই ঝুঁকিতে ৭৫ লাখ টাকার ব্রীজ সড়ক

তানোরে উদ্বোধনের দু’মাসেই ঝুঁকিতে ৭৫ লাখ টাকার ব্রীজ সড়ক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উদ্বোধনের দুমাস পার হতে না হতেই ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি ব্রীজ ও সড়ক চরম ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির) চন্দন কোঠা রাস্তার ব্রীজ ও রাস্তায় এমন ঘটনা ঘটে রয়েছে। অবশ্য নির্মাণের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ব্রীজের দুমুখে কয়েকহাত করে জায়গায় ইট বিছিয়ে রাখা হয়েছে। সেই ইটগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এতে করে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে দ্রুত ব্রীজ টির দিকে নজর দেওয়ার দাবি স্থানীয়দের।

জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “গ্রামীণ রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কার্লভাট প্রকল্পের আওতায় উপজেলার চন্দনকোঠা হরিপুর রাস্তার মমিনের জমির পার্শ্বে ৫০”-০” মিটার আরসিসি ব্রীজের কাজের উদ্বোধন করেন এমপি ফারুক চৌধুরী। তারিখ ৫ জুন ২০২৩ ইং। ইউনিয়ন কলমা। কাজের ব্যয় ৭৪ লাখ ৮১ হাজার ৩৩৮ টাকা। চুক্তি মূল্য ৭১ লাখ ১৪ হাজার ৮৭১ টাকা ১০ পয়সা। নির্মান কাজটি করেন মেসার্স এম এস মোল্লা ট্রেডার্স। প্রোপাইটার সেকান্দার মোল্লা, তানোর রাজশাহী।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কামারগাঁ ইউপির হরিপুর হতে কলমা ইউপির চন্দনকোঠা হয়ে দরগাডাংগা যাওয়া যায় রাস্তাটি দিয়ে। কলমা ও কামারগাঁ ইউপির যোগাযোগের সেতু বন্ধন রাস্তাটি। বিগত চারদলীয় জোট সরকারের সময় খাল থেকে মাটি কেটে রাস্তাটি নির্মান করা হয়। পরে বর্তমান সরকারের সময় রাস্তাটি কার্পেটিং করা হয়েছিল। রাস্তাটিতে একটি বড় ব্রীজ ও একটি ছোট ব্রীজ নির্মাণ করা ছিল। কিন্তু ছোট ব্রীজ টি অকারণে ভেঙ্গে নতুন ভাবে করা হয়। নির্মাণ করার সময় থেকেই নিম্নমানের রোড সিমেন্টসহ সামগ্রী ব্যবহার করা হয়। নির্মাণ করার সময় পুরাতন ব্রীজটি ভাঙ্গতে দীর্ঘ সময় লাগে। নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন এমপি ফারুক চৌধুরী। তবে কাজ শেষ হওয়ার পর এমপি উদ্বোধন না করলেও ফলকে তার নাম ব্যবহার করে চালিয়ে দেয়া হয়েছে বলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ব্রীজের দুমুখে কয়েক হাত করে হেয়ারিংবন্ড করার কথা থাকলেও যত্রতত্র ভাবে ইট বিছিয়ে রাখা হয়েছে। যার কারনে ইটগুলো এলোমেলো ও ফারাক হয়ে পড়ে রয়েছে।

স্থানীয়রা জানান, পুরাতন ব্রীজটাই ঝুঁকি মুক্ত ছিল। কিন্তু নতুন ব্রীজটি নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত চরম ঝুঁকি তে রয়েছে। প্রায় সপ্তাহ ধরে ভারি মাঝারি বৃষ্টি হয়েছে। ব্রীজের উত্তর দিকে রয়েছে খাল। খালে তেমন স্রোত নেই। তারপরও ব্রীজের দু মুখ থেকে মাটি সরে যাচ্ছে। ইটগুলো এমন ভাবে আছে ভারি ভ্যান অটো নিয়ে যাওয়া যাচ্ছেনা। প্রতি শুক্রবার চৌবাড়িয়া হাটে গরু নিয়ে যায় রাস্তাটি দিয়ে। কিন্তু অবস্থা এতই খারাপ গরু বহন করা গাড়ি নিয়ে গেলেই উল্টে যাবে।

ঠিকাদার সেকান্দর মোল্লা জানান, ব্রীজের কাজের শুরু ডাইবেশন ও পুরাতন ব্রীজ ভাঙ্গার জন্য তেমন বরাদ্দ ছিলনা। এদুটো কাজ করতেই সময় লেগেছে। ব্রীজের দুপারে হেয়ারিংবন্ড করা আছে। এগুলো বসলে কার্পেটিং করতে হবে। হেয়ারিংবন্ডের ইটগুলো এলোমেলো ও ফাঁকফোকর হয়ে পড়ে রয়েছে জানতে চাইলে তিনি জানান কাজ করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার বলে এড়িয়ে যান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাইসার আহম্মেদ বলেন, আমি নতুন এসেছে, ব্রীজ দেখে যদি সমস্যা হয়ে থাকে তাহলে ঠিকাদারকে দিয়ে মেরামত করানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031