IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধু ছিলেন সোনার বাংলার জনক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু ছিলেন সোনার বাংলার জনক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আমরা যে যে অবস্থানে থাকিনা কেন, যে যে দলই করিনা কেন,আমাদের জীবদ্দশায় বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে সততার সাথে জীবন নির্বাহ, সংগঠন করা, গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের কাজ। বঙ্গবন্ধুর মতো বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ভালবাসতে হবে। লোক দেখানো বড় বড় মিছিল-শ্লোগান দিয়ে কোন লাভ নেই। বঙ্গবন্ধুর কারণে পৃথিবীর মানচিত্রে আলাদা ভূ-খন্ড হয়েছে।

‘শেখ মুজিবুর রহমান ছিলেন, সাড়ে সাত কোটি বাঙালির স্বাধীনতা ঘোষণার পেছনের প্রেরণা। শেখ মুজিবের ঘৃণ্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে ‘বালাদেশের কোটি কোটি মানুষ।

মঙ্গলবার (১৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বিদেশী রাষ্ট্র যত মূল্যবানই পরামর্শ দিক না কেন, বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার ঘটনায় বাংলাদেশের ও বঙ্গবন্ধুর পরিবারের মানবাধিকার লুন্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী প্রত্যাশা করেছেন, যে সব খুনিদের রায় কার্যকর হয়নি, তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

বিরোধী রাজনৈতিক দলের প্রতি ঈগিত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান মেনে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করতে হবে। লন্ডন থেকে নয়, নেতাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। রাজনীতিতে বিরোধী দল দরকার, তাই বলে দাওয়াত দিয়ে আনা যাবেনা।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে এক শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন, উপজেরা নির্বাহি অফিসার শারমিন আখতার।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক-শিক্ষার্থী।

এছাড়াও মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন, পুকুরে মাছের পোণা অবমুক্ত, চিকিৎসা ও যুব ঋণের চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31