IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> সুবিধাবঞ্চিতদের সহায়তায় ১৭টি পরিকল্পনা গ্রহণ করেছে কারিতাস

সুবিধাবঞ্চিতদের সহায়তায় ১৭টি পরিকল্পনা গ্রহণ করেছে কারিতাস

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘মোবাইল আউটরিচ টিম ফরমেশন ওয়ার্কশপ-২০২৩’ অনুষ্ঠিত। বুধবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় নগরীর শালবাগানস্থ সমাজসেবা অধিদপ্তরের সেমিনার কক্ষে ক্যারিতাস রাজশাহী রিজিওনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। তিনি প্রতিটি কাজে জনপ্রতিনিধিদের সাথে কাজের সম্বন্বয় ঠিক রাখার আহ্বান জানান। কারিতাস মাঠ পর্যায়ে কাজ করে থাকে সেজন্য ধন্যবাদ ও জ্ঞাপন করেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশন এর ইউএমআইএমসিসি প্রজেক্ট এ্যাডভাইজার, মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেটর আক্তারুজ্জামান রানা বলেন, এই প্রকল্পের আওতায় দূরবর্তী অঞ্চলের সবাই সেবা সম্পর্কে জানতে পারছে কিন্তু সেবা গ্রহণে বিভিন্ন সময় তারা আসেনা। সে সকল মানুষের মাঝে তথ্য ও সেবা নিয়ে হাজির হবে কারিতাস।

ইউটিউব ভিডিও :

রাজশাহী ডিপার্টমেন্ট অফ ওমেন এফেয়ারের ডিপুটি ডিরেক্টর শবনম শিরিন বলেন, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমাদের সেবাসমূহ পৌঁছালেও তারা অনেক সময় প্রতারিত হচ্ছে। বিভিন্ন প্রতারকচক্র বিকাশ এজেন্ট অথবা প্রশাসনের অফিসারের পরিচয়ে তাদেরকে ফোন দিয়ে একাউন্টের পিন নম্বর বা ওটিপি চায়। অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জনসাধারণ না জেনে একাউন্টের পিন নম্বর ও ওটিপি প্রতারকচক্রকে দিলে তাদের একাউন্টের সব টাকা চলে যায় প্রতারক চক্রের হাতে। আমি মনে করি এ বিষয়ে অসহায় জনসাধারণকে সচেতন করতে হবে।

রাসিকের ১৯,২০,২১ জোন কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ১৯ নং ওয়ার্ড অনেক বড়, এখানে কাজ করা প্রয়োজন, এখানে সকল শ্রেনি পেশার মানুষ বসবাস করেন। ১৯ নং ওয়ার্ডের বাসিন্দারা যেন সকল সুযোগ সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করার অনুরোধও জানান তিনি।

ফেসবুক ভিডিও :

আরও বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের চিফ কমিউনিটি ডেভেলোপমেন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসের সোশ্যাল সার্ভিস অফিসার আব্দুল মোমিন।

এসময় উপস্থিত ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের ইনচার্জ (ডিএম) অসীম ক্রশ, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯, ২০, ২১ ওয়ার্ডের জোন কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, রাজশাহী সমাজসেবা কার্যালয়ের রেজিষ্টার মতিনুর রহমান প্রমুখ।

এ প্রকল্প বাস্তবায়িত হলে গ্যাপগুলো চিহ্নিত হবে এবং এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অরক্ষিত জনগণের দূভোর্গ কমবে বলে ও আশাবাদী তিনি। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে পহেলা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭ টি পরিকল্পনা গ্রহণ করেছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31