IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> দাফন হলোনা খনন করা কবরে, মর্গে মরদেহ

দাফন হলোনা খনন করা কবরে, মর্গে মরদেহ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মরদেহ বাড়িতে নেওয়ার আগে খনন করা হয় কবর। মৃত্যু রহস্য নিয়ে টান পোড়নের কারণে তাৎক্ষনিক আর মরদেহ দাফন করা হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ আগষ্ট) বাঘা উপজেলার হরিরামপুর গ্রামে।

শুক্রবার (১৮ আগষ্ট) সকালে শর্মিলী খাতুন মিলির মরদেহ নিজ বাড়িতে এনে কবর খনন করে দাফনের প্রস্তুতি নেয় পরিবার। অস্বাভাকি মৃত্যুটি রহস্যজনক বলে জানতে পারে বাঘা থানা পুলিশ। পরে মরদেহ দাফনে বাঁধা দিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

জানা যায়, ঢাকার দোহার থানার “জয়পাড়া ক্লিনিক’’ এ সেবিকা (নার্স) হিসেবে কর্মরত ছিলেন, উপজেলার হরিরামপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর অবিবাহিত মেয়ে শর্মিলী খাতুন মিলি (২৪)। থাকতেন সেই ক্লিনিকের ৫ম তলার একটি কক্ষে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৭টায় ধানমন্ডির সুপারমাক্স হেলথ কেয়ার নামের একটি বেসরকারী হাসপাতালে সে মারা যায়। এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে তার কর্মরত ক্লিনিক থেকে সুপারমাক্স হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। গত দুই বছরের বেশি সময় ধরে “জয়পাড়া ক্লিনিক’’ এ কর্মরত ছিলেন শর্মিলী খাতুন মিলি।

পুলিশ জানায়, মরদেহ বাড়িতে আনার পর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ দেখতে পান স্থানীয়রা। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে কিনা এমন সন্দেহে পুলিশকে জানান তারা। পুলিশের প্রাথমিক তদন্তেও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ পাওয়া গেছে।

মৃত সেবিকা (নার্স) মিলির দুলাভাই মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মুঠোফোনে ক্লিনিক থেকে খবর দেওয়া হয় শর্মিলী খাতুন মিলি আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছেন। শুক্রবার সকালে মরদেহ নিজ বাড়িতে এনে দাফনের প্রস্তুতি নেন। তবে আইনি প্রক্রিয়া ছাড়াই শর্মিলী খাতুন মিলির মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয় বলে জানান মোতালেব হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মান্নান আলী জানান, ঘটনাস্থলে গিয়ে দেখেন তার গলায় ও শরীরে দাগ ছিল। পরে বিষয়টি চেয়ারম্যানকে জানান এবং পরিবারের সাথে কথা বলে বাঘা থানাকে অবগত করান ।

ক্লিনিক কর্তৃপক্ষের ভাষ্য, তার কক্ষে গলায় উড়না প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় শর্মিলী খাতুন মিলিকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য বেসরকারি ওই হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ক্লিনিকের পরিচালক দেলোয়ার হোসেনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনার সময় ঢাকায় ছিলাম। স্টাফের মাধ্যমে জানেন, শর্মিলী তার ঘরে গলায় ফাঁস দিয়েছেন। তখন তার চিকিৎসার জন্য ভালকোন হাসপাতালে নিতে বলি এবং তার দুলাভাই মোতালেবকে মুঠোফোনে কল করে বিষয়টি জানান ।

ক্লিনিকে চাকুরি কালে প্রবাসির সাথে শর্মিলীর প্রেমের কথা শুনেছেন বলে জানান তিনি। ছাড়পত্রের বিষয়ে জানতে চাইলে বলেন, যেখানে মারা গেছে,সেখান থেকে দেওয়া হয়েছে। এবিষয়ে ধানমন্ডির সুপারমাক্স হেলথ কেয়ার হাসপাতাল থেকে মৃত্যু সনদ দেওয়া প্যাডের নম্বরে কল দিয়ে কথা বলার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, হাসপাতালের ছাড়পত্র ও প্রাথমিক তদন্তে মিল পাওয়া যায়নি। এতে মৃত্যু রহস্য নিয়ে সন্দেহ হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31