ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ২টি আগ্নেয়াস্ত্র, ৫০০গ্রাম হেরোইন, ৫২ বোতন ফেনসিডিল ও মোটরসাইকেলসহ অস্ত্র ব্যবসায়ী সেলিম আলী (৩৩) কে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৩ আগস্ট) রাত পৌনে ১২ টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা বিভাগের একটি দল চারঘাট থানার ঝিকরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সেলিম রাজশাহীর চারঘাট থানাধীন ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১২ টার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান জানান, বুধবার রাতে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি দল চারঘাট থানা এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল জানতে পারে- চারঘাট থানার বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে কিছু মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চারঘাট বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অভিযান চালায়।
ইউটিউব ভিডিও :
তিনি আরও জানান, সেখান থেকে সন্দেহভাজন হিসাবে সেলিম আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে তল্লাশী চালিয়ে দুটি অ্যামুনেশন, দুটি দেশীয় ওয়ান শুটার গান, ৫শ’ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় তার কাছে থাকা একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।
ফেসবুক ভিডিও :
আটক সেলিম আলী একাধিক মামলার আসামী। এছাড়াও তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


