IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভা
Home >> রাজশাহী >> সুবিধা বঞ্চিত নারীদের বিনামূল্যে আইনী সহায়তায় লফসের সভা

সুবিধা বঞ্চিত নারীদের বিনামূল্যে আইনী সহায়তায় লফসের সভা

ধূমকেতু প্রতিবেদক : উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় নগরীর হাদিরমোড় সংলগ্ন নদীর ধার এলাকায় প্রায় ৩০জন নারী-পুরুষের অংশ গ্রহণে নারী নির্যাতন, বাল্য বিবাহ ও মানব পাঁচার, পারীবারিক আইন সহায়তা, পর্নোগ্রাফি, ধর্ষণসহ সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। সচেতনতা সভায় আলোচনা করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (বøাস্ট) এর প্যারালিগ্যাল আবু তালেব।

সভায় নারী নির্যাতন, বাল্য বিবাহ ও মানব পাঁচার, পর্নোগ্রাফি, ধর্ষণসহ সামাজিক বিভিন্ন বিষয়ে আইনগত দিক নিয়ে আলোজনা করেন এ্যাড. শাহীনুল হক মুন, জজ কোর্ট, রাজশাহী।

সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ ও বিবাহ প্রতিরোধে সামাজিক ভাবে সচেতন হওযার পরামর্শ দেন। নারী নির্যাতন হলে অসহায় নারী কিভাবে বিনা খরচে আইনী সহায়তা পাবে সেই বিষয়ে সভায় তুলে ধরা হয়। অসহায় নির্যাতিত নারীদের সাহস করে আইনী সহায়তা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। নির্যাতিতরা সোচ্চার হলে অপরাধ প্রবনতা কমবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

সভায় যৌতুক একটি সামাজিক ব্যধিতে পরিনত হয়েছে উল্লেখ করে যৌতুক প্রবনতা থেকে বেডিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া মানব পাচাঁর রোধে কাউকে প্রাথমিকভাবে বিশ্বাস না করে ভালো ভাবে যাচাই করে পদক্ষেপ গ্রহণের জন্য পরাবর্শ দেওয়া হয়।

সভায় লফস এর প্রাগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, প্রশিক্ষক রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31