IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধন
Home >> রাজশাহী >> আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপির মতবিনিময় সভা

শারদীয় দুর্গোৎসব

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপির মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্‌যাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২০ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনব্যাপী এই দুর্গোৎসব শেষ হবে ২৪ অক্টোবর। এ উপলক্ষে ৪ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ বেলা সাড়ে ১১ ঘটিকায় আরএমপি সদর দপ্তরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতেই উপস্থিত পূর্জা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণকে আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে উদ্‌যাপনের লক্ষ্যে আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়াও আরএমপির অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার হতে সিসি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করা হবে।

তিনি গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহবান জানান। পূজামন্ডপ গুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমণ লাইন রাখার এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। থানার অফিসার ইনচার্জগণকে পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ প্রদান করেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন। যাতে করে দর্শনার্থীরা নির্ভিঘ্নে পূজামন্ডপ দর্শন করতে পারে।

এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামন্ডপের সংখ্যা ১০১ টি। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় রাজশাহী মহানগরী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে ও প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুত কালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইন শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)সহ আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, ডিজিএফআই , র‌্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেসকো লি: এর প্রতিনিধিবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং টিআই (১)।

আরও উপস্থিত ছিলেন, অনিল কুমার সরকার, সভাপতি, রাজশাহী জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, বাগমারা উপজেলা, রাজশাহী, তপন কুমার সেন, ট্রাষ্টি, বৃহত্তর রাজশাহীর হিন্দু কল্যান ট্রাষ্ট, রাজকুমার সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, শ্যামল কুমার ঘোষ, সেক্রেটারী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, অ্যাড. শরৎচন্দ্র সরকার, সভাপতি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, রাজশাহী মহানগর।

এছাড়াও বিশ্বজিৎ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, রাজশাহী মহানগর, শ্রী সমর কুমার সাহা, সভাপতি, পূজা উদ্‌যাপন পরিষদ, পবা উপজেলা, শ্রী কানাই কুমার সাহা, সাধারন সম্পাদক, পূজা উদ্‌যাপন পরিষদ, পবা উপজেলা এবং অন্যান্য পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31