IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> রাজশাহী >> দারার ষড়যন্ত্রের শিকার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ

দারার ষড়যন্ত্রের শিকার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার ষড়যন্ত্রের শিকার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পুঠিয়া-দূর্গাপুরের নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে রাজশাহী কোর্ট চত্বরে এ বিক্ষোভ করেন তারা। এসময় পুঠিয়া দূর্গাপুরের দুই শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন আহসান উল হক মাসুদ, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। কিন্তু আদালতের বিচারক না থাকায় পরবর্তী তারিখে হাজির হতে হবে তাকে।

প্রিজন ভ্যানে প্রিয় নেতাকে দেখে বিক্ষোভে ফেটে পরেন নেতাকর্মীবৃন্দ। তারা তার মুক্তি চেয়ে নানা রকম শ্লোগান দিতে থাকেন। প্রিজন ভ্যানের ভিতর থেকেই দুই হাত নাড়িয়ে নেতাকর্মীদের সান্তনা দেন আহসান উল হক মাসুদ। তাকে কারাগারে নিয়ে যাওয়ার পরপরই বিক্ষুব্ধ সমর্থকরা মিছিল নিয়ে আদালতের সামনে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদসহ নির্যাতিত সকল নেতা-কর্মীর বিরুদ্ধে সকল মামলা প্রত্যার করতে হবে। তারা বলেন, আব্দুল ওয়াদুদ দারা আমাদের আর কত নির্যাতন করবে। আমারা আর কত নির্যাতন সইব?। এ সময় তারা আহসান উল হক মাসুদসহ সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান মাসুদ, হরিয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুল হক বিল্লাল, পুঠিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠু, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আদিদ আল আসাদসহ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031