IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> রাজশাহী >> রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা তৈরীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

বৃহস্পতিবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আজ দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যেমন দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সেইসাথে ছাত্র-ছাত্রীদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের প্রতি ছাত্র-ছাত্রীসহ সকলকে শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায় সম্পৃক্ত করবেন। ছাত্র-ছাত্রীদের পাঠদান পদ্ধতি যেন আরও বেশী আনন্দময় ও সহজবোধ্য হয় সেদিক সজাগ দৃষ্টি রাখবেন।”

সভায় সভাপতিত্ব করেন, ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. ইদাদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিআইটির (বর্তমান রুয়েট) পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষক শরিফুল ইসলাম, রুয়েটের পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ইকবাল মতিন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম বেগ, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রবিউল আওয়াল।

আরও বক্তব্য রাখেন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম রুয়েটের প্রাক্তন শিক্ষকদেরকে ও ২০২২-২০২৩ সালে দেশে এবং বিদেশে পিএইচ.ডি ডিগ্রী অর্জনকারী ৮ জন রুয়েটের শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডীন, দপ্তর প্রধান ও বিভাগীয় প্রধানবৃন্দসহ প্রাক্তন এবং বর্তমানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031