IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো মুসল্লি হাজিরইরান চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল, ‘প্রায় চূড়ান্ত’ থেকে এবার ‘তাড়াহুড়া না করার’ নির্দেশ
Home >> রাজশাহী >> শিল্প উদ্যোক্তাদের নিকট বিসিক শিল্পনগরী-২ এর প্লট বরাদ্দপত্র হস্তান্তর

শিল্প উদ্যোক্তাদের নিকট বিসিক শিল্পনগরী-২ এর প্লট বরাদ্দপত্র হস্তান্তর

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্যোগে এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শিল্প উদ্যোক্তাদের নিকট রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এর প্লট বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চেম্বার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে বরাদ্দপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈলে ৫০ একর ভূমির উপর ১৭২ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে রাজশাহী বিসিক শিল্পনগরী-২। ২০২০ সালের ৪ জুলাই রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ৫০ একর ভূমির উন্নয়ন কাজের উদ্বোধন করেছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এ মোট প্লট রয়েছে ২৮৬টি। এরমধ্যে রবিবার শিল্প উদ্যোক্তাদের ২৭টি প্রতিষ্ঠানের নামে ৩২টি প্লট বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শিল্পায়ন প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আজকে রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এর ৩২টি প্লট বরাদ্দপত্র হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে বাকিগুলোও করা হবে। এখানে মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা জুয়েল চন্দ্র সেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, নাসিব জেলা সভাপতি শফিকুল ইসলাম, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।

স্বাগত বক্তব্য দেন, বিসিক শিল্পনগরী কর্মকর্তা আনোয়ারুল আজিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news