IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> রাজশাহী >> ‘দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দ পৌঁছে দিতে এই উপহার’

বাগমারায় শারদীয় দুর্গোৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের হাতে হাতে এমপির উপহার

‘দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দ পৌঁছে দিতে এই উপহার’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রতি বছরের ন্যায় এবার হিন্দু সম্প্রদায়ের মাঝে এসেছে দুর্গোৎসব। দুর্গোৎসবের এই দিনে প্রতিটি পরিবার যেন আনন্দের সাথে শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে পারে সে কারণে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে দেয়া হচ্ছে পূজোর উপহার।

উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বইছে শারদীয় দুর্গাপূজার আনন্দ। বর্তমান সময়ে প্রতিটি উৎসব সকলের। যে ধর্মেরই লোক হক না কেন। প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করে থাকে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের লোকজন একে অপরের উৎসব ভাগাভাগি করে থাকে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন আছে যারা পূজো এলে একটা নতুন শাড়ী কিনতে পারে না। আবার অনেকে লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারে না। এই উপহার শুধু উপহারই নয়। এই উপহার হচ্ছে সবার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া।

হিন্দু সম্প্রদায়ের সবাই যেন সুন্দর ভাবে দুর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে প্রায় ৫ হাজার নারী-পুরুষের মাঝে পূজার উপহার বিতরণ করেন এমপি এনামুল হক।

এসময় অতিথি ছিলেন, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ সভাপতি মতিউর রহমান টুকু।

আরও অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীহের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031