IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

নিহত কনস্টেবলের নাম মারুফ হোসেন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় থানায় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম মারুফ হোসেন (৪৮)।

তিনি জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার পেঁচুলিয়া গ্রামের মৃত আঃ হালিম এর ছেলে। নিহত মারুফ ২০২২ সালের মে মাসের ৩১ তারিখে মোহনপুর থানায় যোগদান করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ জুলাই) ভোরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, মোহনপুর থানা পুলিশের টহল ডিউটির একপর্যায়ে রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেঁতুলতলা কালভার্ট এর উপর টহল গাড়ীর সামনে একটি অটো ভ্যানের চালক হঠাৎ অটো ভ্যানের গতি কমিয়ে ডানদিকে সামান্য টার্ন নেয়। এসময় টহল গাড়ীর ড্রাইভার উক্ত অটো চালাকের জীবন রক্ষার্থে টহল গাড়ীর গতি কমানোর জন্য কড়া ব্রেক করে।

এরপর পুলিশের টহল গাড়ীটি উল্টে যাওয়ার উপক্রম হলে গাড়ীর ড্রাইভার ব্রেক ছেড়ে দেয়। তথাপিও টহল গাড়ীটি উক্ত অটো ভ্যানের পিছনে গিয়ে ধাক্কা লাগে। এসময় টহল গাড়ির পেছনে বসা কনস্টেবল মারুফ গাড়ী থেকে ছিটকে পাকা রাস্তার উপর পরে গেলে মাথার পিছনে এবং বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।

পুলিশ জানায়, তৎক্ষনাৎ টহল গাড়ির ড্রাইভারসহ অন্যান্যরা মারুফকে রাস্তা থেকে টহল গাড়ীতে তুলে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারুফের শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31