IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাসিকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

রাসিকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে খেতাবপ্রাপ্তসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. শামসুল আলম বীর প্রতীককে সম্মাননা স্মারক ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করেন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, শহীদ জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের মাঝে যে সকল মুক্তিযোদ্ধা আছেন, তাদের সংবর্ধিত করতে আমাদের এই আয়োজন।

মেয়র আরো বলেন, মহান বিজয়ের মাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি। তা হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর মহাগরীর কেন্দ্রস্থল সোনাদিঘী সংলগ্ন সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাড়ে ১৬ কোটি টাকা অনুমোদন দিয়েছেন। শহীদ মিনারটি নির্মিত হলে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সারা বছর নানা আয়োজনের সুবিধা পাবে মহানগরবাসী।

রাসিক মেয়র বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে নগরীর সিএন্ডবির মোড়ে প্রায় ৫২ ফুট উচু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি নির্মাণের কাজ শুরু হবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নাম করণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সভায় প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক। তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়ায় বড় একটি ঘটনা। সাম্রাজ্যবাদীরা কখনো ভাবতে পারেননি, এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে তাদের বিজয় ছিনিয়ে আনবে। ইতিহাসের রাখার রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তর্জনী উচিয়ে ঘোষণা দেন ‘ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতার নেতৃত্বে বীর বাঙালি বিজয় ছিনিয়ে আনে।

প্রফেসর রুহুল আমিন প্রামানিক বলেন, মুক্তিযুদ্ধে সময়কালে মাত্র নয় মাসে ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। গণহত্যা নিয়ে আমাদের নতুন প্রজন্ম তেমন জানে না। গণহত্যা নিয়ে আমরা বেশি কথাও বলি না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। বিজয়ের মাসে আমরা শপথ নিই মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশকে এগিয়ে নিয়ে যাব।

রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মেয়র এ্যাডভোকেট আব্দুল হাদী। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে টি বাঁধা সংলগ্ন বাবলাবন বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌভে পুষ্পস্তক অর্পণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। এছাড়া দিবসটি উপলক্ষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ ও নগর ভবন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

অন্যদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ ও নগর ভবনের মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধের শহীদ, আতœদানকারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগর ভবনসহ গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাঘাট আলোকায়ন, জাতীয় পতাকা, ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31