IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে আহম্মেদপুর পুকুরভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহীতে আহম্মেদপুর পুকুরভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়াস্থ আহম্মেদপুর সরঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (০৭ অক্টোবর) সকাল ১১ টায় আহম্মেদপুর পুকুর প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা রাজশাহীর যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও আহম্মেদপুর এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন। ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনা ও পরিচালনায় বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন আহম্মেদ মানিক, মোহম্মদ শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিমসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনহা প্রমূখ।

বক্তারা বলেন, পূর্বে দলিলে জমির শ্রেণী অকৃষি, পুকুর ছিল যা বর্তমানে অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করে ভিটা করা হয়েছে। যদিও সরেজমিনে সেটি পুকুর। রাজশাহীর জেলা প্রশাসনের দেয়া তালিকা অনুযায়ী ৯৫২ টি পুকুর সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচি শেষে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র পক্ষ থেকে আহম্মেদপুর পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধার করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ সাত দফা দাবিতে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের যৌথ স্বাক্ষরিত স্মারকলিপি রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে প্রদান করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপির অনুলিপি রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে সরাসরি প্রদান করা হয়েছে। এছাড়াও স্মারকলিপির অনুলিপি রেজিষ্ট্রি (জিইপি) ডাক যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও উপপরিচালক রাজশাহীকে প্রেরণ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31