IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষকের সাথে বিএমডিএর চেয়ারম্যানের মতবিনিময়

বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষকের সাথে বিএমডিএর চেয়ারম্যানের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : ঠাঁ ঠাঁ বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষক ও সেচযন্ত্র পরিচালনা বিষয়ে উপকার ভোগীগণের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ বুধবার (৩০ অক্টোবর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন এর আয়োজনে বিএমডিএ আমনুরা জোনাল গোডাউন ক্যাম্পাসএ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক সময় এই বরেন্দ্র এলাকার মানুষের জীবন অনেক কষ্টের ছিল, পানির জন্য তাদের কে সব সময় যুদ্ধো করতে হত। পানির অভাবে বরেন্দ্র এলাকায় একটা ফসল ভালো ভাবে করতে পারতোনা। তাদের খাবারের পানির জন্য কষ্ট করতে হয়েছে।

কিন্তু এখন দেখেন এই বরেন্দ্র যে পরিবর্তন হয়েছে তা ভাবা যায় না । এখন আপনারা এক ফসল এর পরিবর্তে তিন ফসল ফলাতে পারছেন কেউ কেউ চার ফসলও আবাদ করছে। এটা সম্ভব আমাদের সকলের প্রচেষ্টার ফলে। এখন আর সেই আগের বরেন্দ্র এলাকা নাই, বরেন্দ্র অঞ্চল এখন শস্য ভান্ডারে পরিণত হয়েছে।

এই বরেন্দ্র অঞ্চলের মাটিতে এখন সব রকমের ফসল করা সম্ভব, তাই আমাদের এখন যে ফসল গুলোতে কম পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা যাবে এমন ফসলের দিকে এগুতে হবে। এখন বিভিন্ন ধরনের রবি শস্য আছে যে সকল শস্য উৎপাদনে পানির খরচ কমবে এবং কৃষকরা বেশি লাভ করতে পারবে। তাই সামনের দিনে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মো আব্দুর রশীদ, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো:মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী এ.এস.এস দেলোয়ার হোসেন সহ অনান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগা জেলার ০৯টি উপজেলার নির্বাহী প্রকৌশলী , সহকারী প্রকৌশলী , কৃষক ও গনকু অপারেটর সহ মোট ১৮০জন উপস্থিত ছিলেন মত বিনিময় সভায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31