IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> অবশেষে গ্রেপ্তার বাগমারার আক্কাস মাস্টার

অবশেষে গ্রেপ্তার বাগমারার আক্কাস মাস্টার

বাগমারার আক্কাস মাস্টার

বাগমারার আক্কাস মাস্টার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহীর বাগমারার সেই আক্কাস মাস্টার ওরফে চিকনা আক্কাসকে (৫০) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া গ্রামের বাসিন্দা ও কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সহযোগী ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে দলীয় কোনো পদ না থাকলেও সকল কর্মসূচিতে তাঁর সবর উপস্থিতি ছিল।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, আক্কাস মাস্টার পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। হামলা, প্রতারণা, চাঁদাবাজি, হত্যাপ্রচেষ্টাসহ কমপক্ষে ১০ টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে ছিলেন। ওই অবস্থায় থেকেও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েন।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে চিকনা আক্কাস তাঁর অনুসারীদের নিয়ে যাত্রাগাছি বাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে থানার ওসি ছদ্মবেশে সেখানে যান। কাছে গিয়ে তাঁর মুঠোফোনে কল দিলে বেজে ওঠার পর তাঁকে সনাক্ত করে ধরে ফেলা হয়।

গত ৫ আগস্ট ভবানীগন্জ এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলি করার সঙ্গে তিনি জড়িত।

স্থানীয়রা জানান, তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।

জালাল উদ্দিন নামের স্থানীয় বিএনপি নেতা জানান, আক্কাস মাস্টার এলাকায় মূর্তিমান আতঙ্ক ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে কনোপাড়া এলাকার ভিপি জমিতে থাকা প্রায় ২০লাখ টাকার গাছ কেটে নিয়েছেন।

গত ৫ আগস্ট তাঁকে উপজেলা সদর ভবানীগন্জ এলাকায় ধারালো অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এছাড়াও তাঁর নেতৃত্বে গত ৪ নভেম্বর কনোপাড়া এলাকার ১৩ একর দিঘির নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষের ওপর হমলা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।

ওসি আরও জানান, আক্কাস মাস্টার খুবই ধুরন্ধর। বিভিন্ন অপকর্মে জড়িত থাকলেও নিজেকে গ্রেপ্তারের বাইরে রেখেছেন। আজ তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31