IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> অযত্ন অবহেলায় জর্জরিত পুঠিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার

অযত্ন অবহেলায় জর্জরিত পুঠিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার

পুঠিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার

পুঠিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : অযত্ন-অবহেলায় দাঁড়িয়ে আছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত পুঠিয়া উপজেলার পৌর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারটি দেখভালের কেউ নাই। শহীদ মিনারের সামনেই জ্বালানির জন্য খড় শুকাতে দিয়েছে স্থানীয়রা। এছাড়াও উন্মুক্ত থাকার অনেক দর্শনার্থী জুতা ছেলের পড়ে প্রবেশ করে শহীদ মিনারের উপরে।

এমন চিত্র দেখা গেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে। এই শহীদ মিনার পুঠিয়া পাঁচ আনি বাজারে প্রত্নতাত্ত্বিক এলাকায় অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা যায়, এই শহীদ মিনারটি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার স্থান। কিন্তু এই শহীদ মিনার রক্ষণাবেক্ষণের জন্য তেমন কোন পদক্ষেপ চোখে পড়ে না। সামনে ২১শে ফেব্রুয়ারি সেজন্য হয়তোবা পৌরসভা দায়বদ্ধতার কারণে একটু রং তুলে দিয়ে চলে যাবে একুশে ফেব্রুয়ারির ফুলের ডালা দিয়ে শ্রোতা ও শেষ এই শহীদ মিনারের কাজও শেষ আবার যখন একুশে ফেব্রুয়ারি আসবে তখন আবার রং তুলি থাকবে। আর মাঝে যে সময় গুলো থাকলো এই সময়গুলোতে কখনো ছাগল কখনো কুকুর এছাড়াও মানুষও জুতা-সেন্ডল পায়ে দিয়ে উপরে উঠে ছবি উঠায়। বছরের অন্যান্য সময়ে শহীদ মিনারটি অযত্ন আর অবহেলায় ও অরক্ষিত থাকে, শুধু ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর আসলেই পরিপাটি করা হয়।

একাধিক মুক্তিযোদ্ধারা বলেন, যেহেতু এটি শহীদদের স্মৃতির প্রতীক তাই এটিকে যথাযথ মর্যাদায় রাখা উচিত। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর উপলক্ষে শুধুমাত্র এই শহীদ মিনারটি পরিষ্কার করা হয় লোক দেখানো মাত্র।

আমাদের মনে রাখতে হবে যেহেতু শহীদ মিনার শহীদদের প্রতি তাই শহীদ মিনাকে অপমান করা মানেই শহীদদেরকে অবমাননা করা। উপজেলায় এত কিছু বরাদ্দ আসে কিন্তু শহীদ মিনারের চারপাশে একটি বাউন্ডারি ওয়ালের জন্য কোন সময় বরাদ্দ হলো না।

আরে বাউন্ডারি ওয়াল না থাকায় হর হামেশাই কুকুর থেকে শুরু করে সাধারণ মানুষও জুতা স্যান্ডেল পরিধান করে ঢুকতে পারে।

এ বিষয়ে পুঠিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলে, বিশেষ দিবসগুলো উপলক্ষে উপজেলা আমাদেরকে দায়িত্ব দেয় সেই সময় আমার শহীদ মিনারের পরিষ্কারের কাজ করে থাকি।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, বিশেষ দিবসগুলোতে আমরা যথাযথ মর্যাদাই শহীদ মিনারকে প্রস্তুত করে থাকি। এছাড়াও খুব দ্রুত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930