ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অসহায়, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই বিতরণ অনুষ্ঠিত।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার দিকে হরিপুর বিএনপির উদ্যোগে পবার হরিপুর ইক্ষু সেন্টার মাঠ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জিসাসের বিভাগীও সভাপতি ও পবা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, জিসাসের কেন্দ্রীয় সহ সভাপতি আলী রেন্টু, জিসাস রাজশাহী জেলা শাখার আহ্বায়ক ফিরোজ করি টিংকু।
আরও উপস্থিত ছিলেন, জিসাস রাজশাহী জেলা শাখার সদস্য সচিব ইব্রাহিম হোসেন তানসিম, জিসাস রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার, জিসাস রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজা।
এছাড়াও রাজশাহী জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক খোকন, পবা উপজেলা ছাত্র নেতা জয়সহ অঙ্গ সংগঠন বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


