ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার সাংবাদিক সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটের পাশে সাংবাদিক সমাজের অফিসের দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক সমাজের সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান ডলার ছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া প্রেসক্লাবের আহবায়ক আরিফুল হক রুবেল ও পুঠিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আরিফ সাদাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক কে,এম,রেজা, আব্দুর রহমান, ইমাম হোসেন, মোহাম্মদ আলী, জাহিদ হাসান, মনিরুল ইসলাম, মেহেদী দাম, সোহানুর রহমান, হাসান সেন্টু, ইউসুফ হোসেন শিশির ছাড়াও স্থানীয় সাংসদগণ।


