IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> বাঘায় বাউসা ইউনিয়ন বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ

বাঘায় বাউসা ইউনিয়ন বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাউসা ইউনিয়নের বিএনপি নামধারী সন্ত্রাসী কর্তৃক নিরীহ জামাত-শিবির নেতাকর্মীদের ওপরে হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ করছে জামায়াতে ইসলামী। সোমবার (৩১ মার্চ) মাগরিব নামাজের পর ইসলামী ফাউন্ডেশনের সাবেক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে।

লিখিত বক্তব্য পাঠকালে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউনুস আলী বলেন, বাউসা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ ও বিভিন্ন সেবা গ্রহীতারা ইউনিয়ন পরিষদের কর্তা ব্যক্তিদের দ্বারা বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতি ও হয়রানির শিকার হয়ে আসছিলেন।

গত ২০/৩/২০২৫ তারিখে ইউনিয়ন পরিষদের অন্যায় ও দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়ন সংগঠন একটি মানববন্ধনের আয়োজন করে। জামায়াতের শান্তিপূর্ণ মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াতের মানববন্ধনে অতর্কিত ভাবে হামলা করে।
একই দিন দুপুরে জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়নের সভাপতি মাওলানা মুজিবুর রহমান থানায় দোষীদের ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বাঘা থানার পুলিশ ঘটনা তদন্ত করেন। ২৩/৩/২০২৫ তারিখে বাঘা থানার ওসি সাহেবের মধ্যস্থতায় স্বাভাবিক মীমাংসা হয়। যা মেনে নিয়ে জামায়াতে ইসলামী তার স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন।

গত ৩০-৩-২৫ তারিখে পূর্ব কোন ঘটনা ব্যতি রেখেই বাউসা ইউনিয়নের দীঘা ওয়ার্ডের ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ এর উপরে অতর্কিতভাবে হামলা পরিচালনা করে। সৌরভ ওইদিন আড়ানী থেকে তার সাংগঠনিক কাজ শেষ করে দিঘায় তার বাড়িতে ফিরছিল। প্রতিমধ্যে রাস্তার এক নির্জন জায়গায় বাউসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিমের ভাতিজা আরাফাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী সৌরভের পথ রোধ করে এবং তাকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে। সেই সময় সৌরভের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে বিএনপি নামধারী সন্ত্রাসী আরাফাত, রতন, মুমিন রাজীব, আকাশ, পালিয়ে যায়। পরে এলাকার লোকজন এর সহযোগিতায় সৌরভকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সৌরভ এখনো বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আহত সৌরভের সহকর্মীবৃন্দ তার বাড়িতে তার বাবা-মায়ের সাথে দেখা করতে যাওয়ার পথে বাউসা বাজারে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিএনপির নামধারী সন্ত্রাসীদের হামলার শিকার হন জামাত-শিবির নেতাকর্মীরা। এই ঘটনায় শিবির কর্মী মারুফ, মুন্না, এবং ফয়সালকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে যখম করে। এবং তাদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর অগ্নি সংযোগ করে। এসময় বিএনপি’র সন্ত্রাসীরা বাউসা বাজারে অবস্থিত জামায়াত সমর্থিত বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এবং নগদ অর্থ লুটপাট করে। তন্যমধ্যে বাউসা বাজারের স্বনামধন্য ব্যবসায়ী টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ দেড় লক্ষ টাকা লোটপাট করে। এ ঘটনায় আহত শিবির কর্মী ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

গতরাতে বিএনপির নামধারী সন্ত্রাসীরা রাত দশটার পর থেকে নিরীহ জামাত-শিবির নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের মত নিশংস খেলায় মেতে উঠে।

বাউসা ওয়ার্ড জামাতের সভাপতি মিজানুর রহমান শিল্পীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে তার বাড়ি থেকে আনুমানিক দুই লাখ টাকার বাদাম লুটপাট করে। বাউসার শিবির কর্মী রোহানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং তার বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা এবং দুইটি বাইসাইকেল লুটপাট করে বিএনপির নামধারী সন্ত্রাসীরা। একই সময়ে শিবিরকর্মী রোহানের বাবার বাউসা বাজারে অবস্থিত স-মিলে হামলা ভাঙচুর করে।

ঈদের নামাজের পরে ইউনিয়ন যুবদলের নেতা এনামুলের নেতৃত্বে সশস্ত্র অবস্থায় ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বাঘা থানা ওসি সাহেব ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদ সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করার চক্রান্ত বন্ধসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহর দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ জামায়াতের নেতা অধ্যাপক সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউলের দাবি, গত রোববার (৩০ মার্চ) মাগরিব নামাজের পর জামায়াতের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজিব আহমেদ মন্ডলকে কুপিয়ে জখম করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫নম্বর ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার প্রেক্ষিতে কোন ঘটনা ঘটে থাকলে বিক্ষুব্ধ এলকাবাসি করতে পারে। বিএনপি ঘটনার প্রতিবাদ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31