IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩,আহত ৪০

রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩,আহত ৪০

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক: দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষে ঘটনায় ৩ জন নিহত আর আহত হয়ছে ৪০ জন।
রোববার (৬ এপ্রিল)দিবাগত রাত ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫), জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা।
আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন ।

যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪০ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি হয়েছে। এদের মধ্যে নাসিম, মিজান ও জুয়েল নামের তিনজন জামায়াত কর্মী মারা গেছেন। নিহতরা সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31