IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> ইসরাইল বিশ্বমানবতা লঙ্ঘন করে গণহত্যা চালিয়ে যাচ্ছে : লিটন

ইসরাইল বিশ্বমানবতা লঙ্ঘন করে গণহত্যা চালিয়ে যাচ্ছে : লিটন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী জেলা জামায়েতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বিশ্বের ৫৬ টি মুসলিম দেশের ১৯০ কোটি মুসলমান থাকার পরও ইসরাইল বিশ্বের একমাত্র ইহুদী রাষ্ট্র, যার জনসংখ্যা মাত্র এক কোটি ৫২ লাখ। তবুও তারা বিশ্ব মানবতা লঙ্ঘন করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর মূল কারণ মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব। মুসলিম রাষ্ট্রগুলো যদি ওআইসির মাধ্যমে এক হয়ে প্রতিবাদ করতো তাহলে তারা (ইহুদীরা) ফিলিস্তিনিদের উপরে এমন বর্বর হামলা করতে সাহস করত না।

দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, ইসরাইলকে সরাসরি মদদ দিচ্ছে আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ড। এমনকি তারা জাতিসংঘে নিন্দা প্রস্তাব পর্যন্ত পাস করতে দেয় না। অথচ তারা মানবতার ছবক দেয়।

সোমবার বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে ইসরাইলী পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর নুর আলম, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, জামায়াত নেতা অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক জাবের আলী, অধ্যাপক ড. সেলিম রেজা খাঁন, দেলুয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান, ইয়াসিন আলী মেম্বার, শিবির নেতা মাহফুজুর রহমান ইমন ও মহিউদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে আল্লাহর সাহায্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দুর্গাপুর জামিউল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা হাসানুজ্জামান হাশেম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31