ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী মো: মনিরুল ইসলাম (৪৫) রাজশাহী মহানগরীর পবা থানার শ্যমপুর এলাকার আ: সামাদের ছেলে। বর্তমানে সে মতিহার থানার মিজানের মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।
এছাড়াও আরএমপির অভিযানে ২২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১৬ জন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


