IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> পুঠিয়া ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

পুঠিয়া ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

পুঠিয়া ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

পুঠিয়া ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন। ছবি- ধূমকেতু প্রতিবেদক

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল এর বাড়িতে ২ দিন যাবত বিয়ের দাবিতে অনশন করেছেন পাশের বাড়ির দূর সম্পর্কের চাচি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুঠিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড তারাপুর এলাকার পশ্চিম কান্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত সাঈদ ইকবাল রুবেল (৪০) সদর ইউনিয়নের পশ্চিম কান্দা গ্রামের মিস্টার হীরার ছেলে এবং ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী একই গ্রামের পাশের বাড়ির অভিযুক্ত রুবেলের দূর সম্পর্কে চাচি।

স্থানীয় সৌখিন হোসেন বলেন, মঙ্গলবার ২২ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুবেল মেম্বারের নিজ বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ভুক্তভোগ নারী। তবে ঘটনার দিন থেকেই পালাতক রয়েছেন রুবেল। দীর্ঘদিন ধরে চাচির সঙ্গে রুবেলের অনৈতিক সম্পর্ক হয়ে আসছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে নারীকে তাড়িয়ে দেয়।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, রুবেল আমার দূর সম্পর্কে ভাসুরের ছেলে। গত চার বছর ধরে রুবেলের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে আসছে। রুবেল আমাকে বিয়ের পলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে ভোগ করছে। ঈদের পর আমাদের বিয়ের কথা ছিল। আমি তাকে বিয়ে করতে বললে সে আমাকে অস্বীকার করে বিভিন্ন তালবাহানা শুরু করে। ২ দিন আগেও পুঠিয়াতে রুবেল এর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। এখন আমার একটাই দাবি রুবেলকে আমাকে বিয়ে করতে হবে।

তবে এসব বিষয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বক্তব্য নিতে তার নিজ বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার তার মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পুঠিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি যে গত দুইদিন যাবত ৫নং ওয়ার্ড মেম্বারের বাড়িতে তার চাচি বিয়ের দাবিতে অনশন করছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে যদি কেউ লিখিত অভিযোগ করে আমরা ব্যবস্থা নিব।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, বিষয়টি পুরোপুরি জানেন পুঠিয়া থানার ওসি তদন্ত দুলাল হোসেন তার সাথে আপনারা যোগাযোগ করুন।

পরে পুঠিয়া থানার তদন্ত (ওসি) দুলাল হোসেন বলেন, রুবেল মেম্বারের বড় বউ থানায় এসে একটি অভিযোগ করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখি পাসের বাড়ির মেম্বারের সম্পর্কে চাচি বিয়ের দাবিতে অনশন করছে। আমরা গিয়ে বুঝিয়ে ভুক্তভোগী নারী কে তার মা ও বোনের হাতে বুঝিয়ে দিয়ে এসেছি।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম নূর হোসেন নির্ঝর বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগের সত্যতা পেলে মেম্বারে বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31