ধূমকেতু প্রতিবেদক : ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও ব্যবস্থাপনা) মোস্তফা কামাল।
শুক্রবার (২৩ মে) বাদ জুম’আ তিনি ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র হাসপাতাল সেবাসমূহ ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহী’র সকল সেবামূলক কার্যক্রম, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে তিনি ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহী’র ডাইরেক্টর অ্যান্ড চীফ কনসালটেন্ট ও চিকিৎসকগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহী’র ডাইরেক্টর অ্যান্ড চীফ কনসালটেন্ট প্রফেসর ডাঃ রইছ উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, স্বাস্থ্যসেবা সম্পাদক ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক এ.কে. মাসুদ এবং নির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু)।
এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলাম লিয়নসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


