IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> রাজশাহী রেল স্টেশনে দুদকের অভিযান

রাজশাহী রেল স্টেশনে দুদকের অভিযান

রাজশাহী রেল স্টেশনে দুদকের অভিযান

রাজশাহী রেল স্টেশনে দুদকের অভিযান

ধূমকেতু প্রতিবেদক : যাত্রীসেবা, টিকিট বিক্রি ও কুলিদের ভাড়া নির্ধারণসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত স্টেশনে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আমির হোসাইন। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী মঙ্গলবার (২৭ মে) এক আদেশে টিম গঠন করেন এবং পরদিন ২৮ মে মাঠপর্যায়ে অভিযানে নামেন কর্মকর্তারা।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজারের কক্ষে তাঁরা টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি,পাওয়ারকারে টিকিট বিহীন যাত্রী পরিবহন এবং কুলিদের ভাড়া আদায়ে অনিয়ম নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করেন। বিশেষ করে আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় যাতে কোনো অনিয়ম না ঘটে সে বিষয়ে জোর নির্দেশনা দেন দুদক কর্মকর্তারা।

তারা জানান, অনিয়মের প্রমাণ মিললে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, “দুদকের কর্মকর্তারা আমাদের অনিয়ম প্রতিরোধে সতর্ক করেছেন এবং বলেছেন যেন ঈদের সময় কোনো দুর্নীতি না ঘটে। আমরা শুরু থেকেই সতর্ক রয়েছি। ঈদের আগাম টিকিট অনলাইনে ছাড়া অন্য কোনোভাবে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যেহেতু শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, তাই কালোবাজারির সুযোগ নেই। গত ঈদেও আমরা সফলভাবে সেবা দিয়েছি, এবারও সেই সুনাম ধরে রাখার জন্য আমরা সংশ্লিষ্টরা প্রস্তুত আছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31