ধূমকেতু প্রতিবেদক : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রোববার (১ জুন) বেলা সাড়ে ১২ টায় নগরীর ভদ্রা মোড়ে একটি রেস্তোরাঁয় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দল সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।
পরিচালনায় ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে অসহায় গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়।


