IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> বিএমডিএ চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান এর স্মরণসভা ও দোয়া

বিএমডিএ চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান এর স্মরণসভা ও দোয়া

বিএমডিএ চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান এর স্মরণসভা ও দোয়া

বিএমডিএ চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান এর স্মরণসভা ও দোয়া

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কৃতি সন্তান, বিশিষ্ট উন্নয়ন পরিকল্পনাবিদ, বিএমডিএ’র প্রতিষ্ঠাতা, সাবেক সফল নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান মরহুম ড.এম আসাদুজ্জামান এর “স্মরণসভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কর্যালয়ে “স্মরণসভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হয় কৃষি মন্ত্রণালয় এর সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

এসময় তিনি ড. এম আসাদুজ্জান এর মৃত্যুতে কৃষি মন্ত্রণালয়সহ আমাদের কৃষি উপদেষ্টা ও সরকারের পক্ষ থেকে গভীর ভাবে শোক জানায় এবং তাঁর শোকসস্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সারা জীবন দেশ ও জাতির জন্য কাজ করে গেছেন। আমরা বিশ্বাস করি তিনি অনেক ভালো মানুষ ছিলেন এবং মানুষের কল্যানে কাজ করে গেছেন। কৃষি মন্ত্রণালয় এর আওয়াতাধীন বিএমডিএ যে কাজ গুলো করে যাচ্ছে সে কাজ গুলো যেন সফল ভাবে সম্পূর্ণ করতে পারে সে জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তারা এক সাথে হয়ে কাজ করতে হবে তাহলে বিএমডিএ যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তা সফল ভাবে সম্পূর্ন হবে। আমাদের উত্তরবঙ্গের কৃষি নিয়ে যে স্বপ্ন দেখতেন তার অনুপস্থিতিতে আমরা যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি। আমারা কৃষিতে যেন আরো উন্নত করতে পারি তবেই তার যে প্রচেষ্টা সফল হবে। পরিশেষে আবারো তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি তাকে যেন আল্লাহতাআলা জান্নাতবাসি করেন।

“স্মরণসভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।

এসময় আরো বক্তব্য রাখেন, অতি:প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃপ্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম, প্রয়াত ড.এম আসাদুজ্জামন এর সহধর্মীনি নুসরাত রাজি, মেয়ে নৌরিন আসাদ, ছেলে রেহান আসাদ চিফ অফ স্টাফ ইউ এন, বোর্ড সদস্য জনাব মো: জাফুরুল্লাহ ঠাকুরগাঁও, বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক রাজশাহী, বোর্ড সদস্য মিসেস বদরুল লাইলি রাজশাহী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা যোবায়ের হোসেন রাজশাহী।

এসময় উপস্থিত ছিলেন, মো এনামুল কাদের (সচিব বিএমডিএ), নির্বাহী পরিচালক এর সহধর্মীনি সেলিনা আখতার, বিএমডিএ রাজ-২০৮৮ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর, রিজিয়ন, জোন অফিস ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

স¥রণ সভা সঞ্চালনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান। এসময় স্মৃতিচারণ করেন মাঠ পর্যায়ের কর্মকর্তা সহ মরহুম ড .এম আসাদুজ্জামান এর ছেলে ও মেয়ে।

স্মরণসভা শেষে প্রয়াত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান এব জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় রাজশাহী উপশহরের ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিএমডিএ পরিবারের পক্ষথেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসস্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তার এই মৃত্যুতে বিএমডিএ পরিবার গভীরভাবে শোকাহত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31