IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> বাঘায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ জুন’২৫) উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করা হয়। পরে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য।স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠা করেণ, সংবাদ পত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। দেশে বহু দলীয়গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশ, মাটি ও মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনের দিকে এগিয়ে যাবে।

প্রধান অতিথীর বক্তব্যকালে রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল বলেন, গত ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য দলীয় নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এদেশ ছেড়ে পালিয়ে যাইনি।

অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি। অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন,তা না হলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশা ফ-উদ-দৌলা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মজিবর রহমান জুয়েল।

ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক, আসিকুর রহমান হিমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রনিসহ আরো অনেকেই।

পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে তবারক বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31