IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে মৌসুমি কসাইদের কদর বাড়লেও আছে ঝুঁকি

রাজশাহীতে মৌসুমি কসাইদের কদর বাড়লেও আছে ঝুঁকি

ধূমকেতু প্রতিবেদক, আবুল কালাম আজাদ : ঈদুল আজহার বাকি আর মাত্র এক দিন। ঈদুল আজহা মানে আনন্দ আর কোরবানি। হালাল অর্থদিয়ে সামর্থ অনুযায়ী কোরবানির পশুক্রয় এবং নিদৃষ্ট দিনে তা আল্লার রাস্থায় কোরবানি করা সুন্নত। শহরাঞ্চলের মানুষ চকুরীসহ বিভিন্ন পেশায় ব্যাস্ত থাকায় তারা পশু জবাই খাল ছড়াতে অভস্থ নয়। তাদের ভাড়া বা অর্থচুক্তিতে কসাই নিতে হয়।

গ্রামের মানুষেরা সাধারণত নিজেদের কোরবানি নিজেরা করলেও শহরের প্রায় সবার কোরবানিতেই সহযোগিতা নেওয়া হয় কসাইয়ের। এজন্য কোরবানি ঈদে কসাইয়ের ব্যাপক চাহিদা থাকে। রাজশাহী শহরে অবস্থান করা কসাইরা সেই চাহিদা পূরণ করতে পারেন না। ফলে পাশের উপজেলার নানা এলাকা থেকে কসাইরা ভিড় করেন নগরীতে। গ্রাম থেকে আসা এসব কসাইয়ের কারণে নগরবাসীর সুবিধা হয়। তবে অনভিজ্ঞ এসব কসাইয়ের দ্বারা পশু জবাই ও মাংস কাটাকাটিতে আছে ঝুঁকিও।

সরেজমিনে দেখা যায়, ঈদের কয়েক দিন আগে থেকেই অনেক শ্রমিক, দিনমজুর ও রিকশাচালক নিজেদের পেশা ছেড়ে বিভিন্ন পশুর হাটে এসে বেপারীদের সঙ্গে কাজ করছেন। একই সঙ্গে যারা কোরবানির পশু কিনছেন তাদের সঙ্গে চুক্তি করছেন কসাইয়ের কাজের জন্য।

নগরীর সিটি গরুর হাটে দেখা হয় কামাল নামের এক কসাইয়ের সাথে। সে পেশায় রিকশাচালক, এসেছেন জেলার তানোর থেকে। তিনি বলেন, সেসহ তার গ্রামের ৫ জন গত ৪ বছর ধরেই কোরবানির ঈদে শহরে আসে গুরু জবাইয়ের কাজ করতে। তিন দিনে ৬থেকে ৭ হাজার টাকা ইনকাম হয়।

মৌসুমি কসাই আব্দুল জব্বার এসেছেন নওগাঁ থেকে। তিনি বলেন, দুই দিন হাটে কাজ করবো। গরু গাড়িতে উঠানোসহ ক্রেতাদের বাড়ি পৌঁছাতে সহযোগিতা করবো। এরপর ঈদের দিন থেকে যাদের সঙ্গে চুক্তি হবে তাদের বাড়ি গিয়ে গরু জবাইয়ের কাজ করবো।

নগরীর রেলগইটে হাতে ছোরা চাকু দাড়ীয়ে থাকা মামুন কাশেম নামের দুজন মৌসুমূী কসাইয়ের সাথে কথা হয়।

তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। এসেছেন চাঁপাই নবাবগঞ্জের কানসাট থেকে। তারা বলেন, আমরা প্রতি কোরবানি ঈদে হাটের শুরু থেকে শেষ দিন পর্যন্ত গরুর খড় বিক্রি করি। এরপর আমাদের ছয়জনের একটি গ্রুপ আছে, সবাই মিলে ঈদের দিন থেকে পরবর্তী তিন দিন কসাইয়ের কাজ করি। ইনকাম ভালোই হয়।

একটি গরু জবাই থেকে শুরু করে শেষ পর্যন্ত কত টাকা নিয়ে থাকেন- এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমাদের নির্দিষ্ট কোনো রেট নেই।গত বছর একটি গরু জবাই থেকে সব কাজ শেষ করতে, গরুর সাইজ ভেদে ৭ থেকে ১০ হাজার টাকায় কাজ করেছি।

স্থানীয় কিছু কসাইয়ের সঙ্গে কথা বলে জানা যায়, নগরীতে যে পরিমাণ গরু জবাই হয় এতে স্থানীয় কসাই দিয়ে তা শেষ করা সম্ভব হবে না। এতে মৌসুমি কসাই প্রয়োজন। তারা নিজেরা গ্রাম থেকে লোক নিয়ে আসে। তবে মৌসুমি কসাইয়ের আনাগোনাতে নগরীর নিরাপত্তাও ঝুঁকিতে পড়ে বলে তারা মনে করছেন। কোরবানি ঈদে মৌসুমি যে কসাইরা আসে তারা বেশির ভাগই এ পেশার সঙ্গে যুক্ত নয়। ফলে অদক্ষ। কোরবানির মাংস কাটাকাটিতে গাফিলতি হয় এবং দুর্ঘটনার আশঙ্কাও থাকে বেশি। পশুর চামড়া নষ্ট হয় বেশি। এছাড়া আইন-শৃঙ্খলার পরিস্থিতিও কিছুটা অবনতি হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031