IMG-LOGO

মঙ্গলবার, ১৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রাফিক কন্সটেবলের সহায়তায় অপহরণের হাত থেকে বাঁচলো শিশু রিয়ানRotary Changing Lives Through Educationমান্দায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহতনিয়ামতপুরে অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণবাঘায় মনিগ্রাম ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনওব্র্যাকের মুরগি পেয়ে স্বাবলম্বীর পথে রিমা খাতুনরাসিকে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদানকুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহতবাগমারার ঝিকরায় এমপি ডাঃ আব্দুল বারীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিতনাচোলে সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়সভানিয়ামতপুরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ না পাওয়ায় ভোগান্তিতে নিম্নবিত্তরাআত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটসিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ডশরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনমহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> ট্রাফিক কন্সটেবলের সহায়তায় অপহরণের হাত থেকে বাঁচলো শিশু রিয়ান

ট্রাফিক কন্সটেবলের সহায়তায় অপহরণের হাত থেকে বাঁচলো শিশু রিয়ান

ট্রাফিক কন্সটেবলের সহায়তায় অপহরণের হাত থেকে বাঁচলো শিশু রিয়ান

ট্রাফিক কন্সটেবলের সহায়তায় অপহরণের হাত থেকে বাঁচলো শিশু রিয়ান। ইনসেটে প্রতারক শ্রী বাবুল।

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী আরএমপি পুলিশের ট্রাফিক কন্সটেবল হাবিবুর রহমানের সহায়তায় অপহরণ ও বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেল শিশু রিয়ান হোসেন তারা (১২)। সোমবার (১৮ মে) বিকাল ৪ টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু রিয়ান রাজশাহী জেলার পবা উপজেলার চৌবাড়িয়া এলাকার সাখাওয়াত এর ছেলে। সাখাওয়াত পেশায় একজন কারারক্ষী।

অপহরণকারী প্রতারক শ্রী বাবুল (৪৮)। সে রাজশাহী মেডিকেল ক্যাম্পাস এলাকার শ্রী গনেশ জমাদারের ছেলে।

শিশু রিয়ান বলেন, ‘সে তার বাসায় যাওয়ার উদ্দেশে নগরীর লক্ষ্মীপুরে রেলগেট গামী অটোরিক্সায় উঠতে গেলে প্রতারক শ্রী বাবুল শিশু রিয়ানকে বাধা দেয় ও টানা-হিঁচড়া করতে থাকে এবং অন্য কোথায় নিয়ে যাওয়ার কথা বলে।’

রাজশাহী আরএমপি পুলিশের ট্রাফিক কন্সটেবল হাবিবুর রহমান বলেন, সোমবার বিকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় আমার ডিউটি ছিল। ডিউটিরত অবস্থায় আমি দেখতে পায় মধ্য বয়সী একজন একটি ছেলেকে অটো উঠতে দিচ্ছে না ও টানা-হিঁচড়া করছে। ঘটনাটি দেখে আমার সন্দেহ হয়। আমি কাছে গিয়ে তাদের ঠিকানা জিজ্ঞাসা করে জানতে পারি মধ্য বয়সী ব্যক্তির নাম শ্রী বাবুল ও শিশুটির নাম রিয়ান হোসেন তারা।

হাবিবুর রহমান বলেন, বাচ্চটিকে এভাবে টানা-হিঁচড়া করছেন কেন জানতে চাইলে শ্রী বাবুল শিশুটিকে দেখিয়ে প্রথমে বলে ‘আমার ছোট ভাই’ তারপরে বলে ‘আমার ছেলে’। শ্রী বাবুলের কথা শুনে আমি শিশু রিয়ানকে জিজ্ঞাসা করি ‘এই লোকটি তোমার কে হয়?’ শিশুটি বলে, ‘আমি উনাকে চিনি না। আমি বাসায় যাওয়ার জন্য অটোতে উঠতে যাচ্ছি। কিন্তু এই লোকটি আমাকে অটোতে উঠতে দিচ্ছে না। বলছে কোথায় যেন নিয়ে যাবে।’

ট্রাফিক কন্সটেবল বলেন, প্রতারক শ্রী বাবুল ও শিশু রিয়ানের কথার মিল না পাওয়ায় তাদেরকে আটকে রেখে রাজপাড়া থাকায় খবর দেই। পরে রাজপাড়া থানা পুলিশের দুইটি গাড়ী এসে শিশুসহ প্রতারক শ্রী বাবুলকে আটক করে নিয়ে যায়।

হাবিবুর রহমান আরও বলেন, পরবর্তীতে রাজপাড়া থানা পুলিশ শিশু রিয়ানের বাবা-মাকে খবর দেয় ও তাদের কাছে ফিরিয়ে দেয় এবং অপহরণকারী প্রতারক শ্রী বাবুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930