IMG-LOGO

শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দপানের বরজে কীটনাশক প্রয়োগ করে কৃষকের ২ লাখ টাকার ক্ষতির অভিযোগজমঈয়তে আহলে হাদীস রাজশাহী মহানগরীর সভাপতি প্রফেসর ইফতিখার ও সাঃ সম্পাদক ড. আব্দুর রশিদরাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উৎযাপনআওয়ামী লীগ নেতার সহায়তায় জমি দখল, চাচার বিরুদ্ধে মুখ খুললেন মুনিরা ন্যান্সিইরানে নতুন মার্কিন হামলায় নিহত ১৪পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীপুঠিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণের শিকারগাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পানের বরজে কীটনাশক প্রয়োগ করে কৃষকের ২ লাখ টাকার ক্ষতির অভিযোগ

পানের বরজে কীটনাশক প্রয়োগ করে কৃষকের ২ লাখ টাকার ক্ষতির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের কৃষক দেলসাদ আলীর সযত্নে গড়ে তোলা পান বরজে দুর্বৃত্তদের কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার ভোরে বরজে পান ভাঙতে গিয়ে দেলসাদ আলী দেখতে পান, মাত্র ১৪ দিন আগে বাঁধা তার পান বরজের অধিকাংশ পানের লতা নেতিয়ে পড়েছে। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, পান গাছে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, বরজের দুটি পিলাইয়ের পানের ডগাও (পড়) কেটে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী কৃষক দেলসাদ আলী জানান, ৬ কাঠা জমির ওপর ৩ পণ ১০ গণ্ডা লগড়ের এই পান বরজটি তিনি অনেক স্বপ্ন নিয়ে গড়ে তুলেছিলেন। সারাবছর পান বিক্রি করে পরিবারের খরচ চালানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু এক রাতের ব্যবধানে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

তিনি বলেন, বরজটি পানে পরিপূর্ণ ছিল। আর কয়েকদিন পর থেকেই নিয়মিত পান বিক্রি শুরু করার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কীটনাশক দিয়ে পুরো বরজটি নষ্ট করে দিয়েছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বরজটি দেখতে ভিড় করেন। গ্রামের মানুষের ভাষ্য, এটি এলাকার অন্যতম ভালো ও পরিচর্যায় থাকা পান বরজ ছিল। এমন একটি ফসলের ওপর হামলার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দেলসাদ আলীর সঙ্গে কয়েকজন বখাটে যুবকের বিরোধ সৃষ্টি হয়েছিল। এরপর থেকে তাকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। সেই বিরোধের জের ধরেই কেউ পান বরজে কীটনাশক প্রয়োগ করে থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। তবে বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

স্থানীয়রা এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, ব্যক্তিগত বিরোধের জেরে একটি কৃষকের বছরের পরিশ্রম ও জীবিকার উৎস ধ্বংস করে দেওয়া অত্যন্ত অমানবিক।

দেলসাদ আলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবেন।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930