IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজ

বাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,বাঘা :’জোরসে মাঝি হেইয়ো’ স্লোগানে মুখরিত হতে চলেছে রাজশাহীর বাঘার পদ্মা পাড়। হাজার বছরের লোকজ সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আজ বৃহস্পতিবার (০৮-১০-২০২৬)থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। চলবে শনিবার (১০-১০-২০২৬) পর্যন্ত।

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারে পদ্মা নদীতে এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় লক্ষ টাকার প্রাইজমানি রাখা হয়েছে।

নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বাঘা, চারঘাট ও লালপুর সহ আশপাশের এলাকায়।
‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’ – এমন লোকজ গান, ঢোল-করতাল, বাঁশির সুরে মাঝি-মাল্লারা নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। দাঁড় টানার কসরত আর নৌকা চালনার কৌশলে বিজয় ছিনিয়ে নিতে তালে তালে বৈঠা চালাবেন তারা।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে বসবে বিশাল গ্রামীণ মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। উদ্বোধক হিসেবে থাকবেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মেলায় ছোট-বড় মিলে দুই তিন শত দোকান বসে। মৃৎশিল্পসহ গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দর্শকদের নিরাপত্তা ও আনন্দের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার পতনের দুই বছর পর এবার নৌকা বাইচ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার জানান, সর্বশেষ নৌকা বাইচ মেলার আয়োজন ছিল ২০২৩ সালের এই সময়ে।

পাশের,সরেরহাট গ্রামের বাসিন্দা এমরান আলী সরকার (৫৫) জানান, নৌকা বাইচ দেখতে তার বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনরা এসেছেন। এমন আয়োজনে গ্রামের মানুষের মধ্যে মিলনমেলার সৃষ্টি হয়।

মাটির তৈরি জিনিসপত্র নিয়ে বসেন নরধম পাল। প্লাস্টিক পণ্যে ও মিষ্টির দোকান সাজিয়ে বসেন, রেজাউল ও আনসার। তারা জানান, প্রতিবছর তারা এই সময়টায় মেলায় এসে বেচাকিনি করে বাড়তি আয় করেন। এছাড়াও নৌকা বাইচ এর মেলায় এসে সব ধরনের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ ও হয়। তাদের ভাষ্য,মেলায় আসা লোকজনের মধ্যে নারীরা কেনা কাটা বেশি করেন। শিশুদের খেলনা সামগ্রী ও মিষ্টি বেশি বেচাকেনা হয়। তবে শ্রেণী পেশার সব ধরনের লোকজনের সমাগম ঘটে নৌকা বাইচ এর এই মেলায়।

নৌকা বাইচ মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, বিএনপি নেতা মাসুদ করিম টিপু,পরিচালনায় রয়েছেন জাহিদুল ইসলাম স্বপন। সঞ্চালক হিসেবে থাকবেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জনি।

আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক জানান, হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আশা করছি হাজার হাজার দর্শকের সমাগমে এটি একটি সফল উৎসবে পরিণত হবে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, উৎসবের কয়দিন নিরাপত্তায় পুলিশ ও গ্ৰাম পুলিশ থাকবে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930