ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদ আহমেদ টিউমার অপারেশন করায় অসুস্থ অবস্থায় তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
তিনি অসুস্থ মাসুদের পরিবার ও চিকিৎসকের কাছে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রæত আশু সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য খায়রুল বাসার শাহীন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান বাবু, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদুল করিম রোজেল, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন রেজা প্রমুখ।


