IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৪ জন সেরা করদাতাকে সংবর্ধনা

রাজশাহীর ১৪ জন সেরা করদাতাকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক : কর অ ল রাজশাহীর উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী জেলার ২০১৯-২০২০ কর বছরের সেরা ১৪জন করদাতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কর ভবনের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা করদাতাদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দেশে করতাদাদের সংখ্যা কম। করতাদাতের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করায় অনেকে কর দিতে উৎসাহিত হবে। সামর্থবান ব্যক্তিদের কর প্রদানের আহ্বান জানচ্ছি। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ চলছে। দেশের প্রতিটি সূচকে গর্ব করার মতো উন্নয়ন হচ্ছে। এমনি করোনাকালে দেশের উন্নয়ন থেমে নেই। করোনা মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তখনো বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছি।

রাসিক মেয়র বলেন, রাজশাহী শিক্ষানগরী হিসেবে সারাদেশে পরিচিত। রাজশাহীতে আরো বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হচ্ছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে, আরো নতুন দুইটি সরকারি স্কুল প্রতিষ্ঠা হচ্ছে। সম্প্রতি হলি ক্রস কলেজের রাজশাহী শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আগামী কৃষি বিশ্ববিদ্যালয় ও গালর্স ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হবে।

মেয়র বলেন, শুধু শিক্ষা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। রাজশাহীতে শিল্পায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। চামড়া শিল্প পার্কের জমিও দেখা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অ লের জন্যও অনুমোদন পাওয়া গেছে। রাজশাহীতে বিনিয়োগকারীদের আনার চেষ্টা চলছে। পদ্মানদীতে ক্যাপিটাল ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে এনে রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। নৌবন্দর প্রতিষ্ঠা করা সম্ভব হলে ভারত থেকে মালামাল আমদানি-রপ্তানি করা সম্ভব হবে, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। অর্থনীতিতে গতিশীলতা বৃদ্ধি পাবে। 

মেয়র আরো বলেন, আমি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম ৭/৮ হাজার কোটি টাকার উন্নয়ন করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে, যার বিভিন্ন কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আরো তিনটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

কর অ ল রাজশাহীর কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি ও কর আইনজীবী সমিতি রাজশাহীর সভাপতি ফজলে করিম। 

স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত কর কমিশনার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সেরা করতাদারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সম্মাননা সনদ ও ক্রেস্ট পেলেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা আব্দুল আওয়াল, সৈয়দ জাকির হোসেন ও আজিজুল আল বেন্টু, দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতা মিজ্ আলেফা খাতুন ও আব্দুস সালাম সরকার, ৪০ বছর বয়সের নীচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা তৌরিদ আল মাসুদ রনি, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা নূরজাহান বেগম, রাজশাহী জেলার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা কাজী মাহমুদুল হাসান মামুন, এস. এম. বজলুর রহমান ও আব্দুস সোবহান, দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতা মোঃ আশরাফুল হক ও ওছমান আলী, ৪০ বছর বয়সের নীচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতাবেলাল উদ্দীন ও সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ইসরাত জাহান।

এদিকে করদাতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শেষে কর ভবনে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরীর উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী ঘুরে দেখেন। এ সময় কর অ ল রাজশাহীর কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যা সহ অন্যান্য অতিথি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31