IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় রাজশাহীতে ভাষা শহীদের স্মরণ করা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে সোনাদিঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গনে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল নামে।

রাত ১২টা ০১ মিনিটে প্রথমে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার ও মীর ইশতিয়াক আহমেদ লিমন অন্যান্য নেতৃবৃন্দ।

এরআগে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি নিয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে, মনিচত্বর হয়ে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে জড়ো হন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরপর রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার পক্ষ থেকে ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কর্মচারী ইউনিয়ন পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আরো শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি, ভাষা সৈনিক সাঈদ উদ্দিন পরিবার, রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী মহানগর জাসদ, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী মহানগর যুবমৈত্রী, রাজশাহী জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ, রাজশাহী জেলা আওয়ামী মটর চালক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, রাজশাহী মহানগর আদিবাসী যুব পরিষদ, এইচ.আর.ডি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর জাতীয় যুব জোট, রাজশাহী জেলা জাসদ, রাজশাহী জেলা ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, ন্যাপের নেতৃবৃন্দ, রাজশাহী বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়ন, রাজশাহী মহানগর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী জেলা নিরাপদ সড়ক চাই, রাজশাহী নারী মুক্তি সংসদ, রাজশাহী জেলা জাগ্রত ব্যবসায়ী ও জনতা, রাজশাহী জেলা ছাত্র মৈত্রী, রাজশাহী মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতিসহ সর্বস্তরের জনসাধারণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31