IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> নিখোঁজের পাঁচ দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

নিখোঁজের পাঁচ দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক : নিখোঁজের পাঁচ দিন পর রাজশাহীতে শমসের আলী (২০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের একটি ডোবা থেকে তার লাশউদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেলল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।

নিহত শমসের আলীর বাড়ি রাজশাহী মহানগরীর কোর্ট বাজার এলাকায়। তিনি ওই এলাকার চাঁদ মিয়া শেখের ছেলে। গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পলাশবাড়ী গ্রামের ওই ডোবার মধ্যে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। এ সময় জানা যায় তিনি পেশায় রিকশাচালক। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।

https://youtu.be/fgxxy_NQ9gI

তার পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন যে, ২৪ ফেব্রুয়ারি রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, লাশ দেখে অনুমান করা যাচ্ছে তিন-চার দিন আগেই তাকে ডোবার পানিতে ফেলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি শমসের শেখ নিখোঁজ হওয়ার পরে ২৫ ফেব্রুয়ারি অপহরণ মামলা দায়ের করে তার পরিবার।

এই মামলায় তিনজন আসামিকেও এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার ব্যাটারি চালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই অপহরণ মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে বলেও জানান কাশিয়াডাঙ্গা থানার এই পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31