ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে মুনাজাতে অংশ নেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি গোলাম মোস্তফা, বেগম সুফিয়া হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু।
আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আজাদ আলী, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, আলহাজ্ব ইয়াছিন আলী, হযরত আলী, আবুল কালাম আজাদ, পবা উপজেলা শ্রমিকলীগ সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নয়ন প্রমুখ।


