IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> রাজশাহী >> মাড়িয়ার সদস্যদের প্রতারণা করে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

মাড়িয়ার সদস্যদের প্রতারণা করে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে বকেয়া ভাতা আদায়ের জন্য স্বাক্ষর করে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিভিন্ন দপ্তরে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক এই প্রতারণা করেছেন বলে পরিষদের সদস্যরা অভিযোগ করেন। বৃহস্পতিবার ইউপি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। তবে রেজাউল হক এই অভিযোগ অস্বীকার করেছেন।

লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ইউনিয়ন নির্বাচন ঘনিয়ে আসার কারণে তাঁর প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক ইউপির নয়জন সদস্যের সঙ্গে প্রতারণা করেছেন। সদস্যদের বকেয়া ভাতা আদায়ের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে স্বাক্ষর নেন। তিনি এই ব্যবস্থা করে দিবেন বলে সদস্যদের জানান।

পরবর্তীতে গত সোমবার রেজাউল হক সদস্যদের স্বাক্ষর নেওয়া ওই রেজুলেশনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লিপিবদ্ধ করেন। তাঁরা অনাস্থা প্রস্তাব করেছেন মর্মে রেজুলেশনে উল্লেখ করে গত বুধবার রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হয়। বৃহস্পতিবার স্থানীয় পত্রিকায় ও আগের দিন রাতে একটি ওয়েবপোর্টালে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রকাশ পায়। এর আগে গত বুধবার সন্ধ্যায় চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেন।

চেয়ারম্যান আসলাম আলী আসকান বলেন, রেজাউল হক তাঁর নির্বাচনী প্রতিদ্ব›দ্বী। তিনি গত ইউপি নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্বতা করে পরাজিত হন। এবারও সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছেন। গত নির্বাচনের পর থেকে তিনি তাঁর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দাবি করেন, পরিষদের বিভিন্ন সমস্যার কারণে সদস্যদের ভাতা বকেয়া রয়েছে এই সুযোগ নিয়ে ইউপি সদস্যদের সাথে প্রতারণা করে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে নিয়েছেন। তবে সদস্যদের সম্মানির কিছু টাকা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য নূর মোহাম্মদসহ অন্যরা বলেন, রেজাউল হক তাঁদের বকেয়া সম্মানিভাতা আদায় করে দিবেন বলে স্বাক্ষর করে নিয়েছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা বা দুর্নীতির অভিযোগ আনার কথা বলা হলে তাঁরা স্বাক্ষর করতেন না বলে জানিয়েছেন। পরিষদের ১০জন সদস্য এ সংক্রান্ত একটি রেজুলনে স্বাক্ষর করেছেন। এর ফটোকপি সাংবাদিকদের সরবরাহ করা হয়। তাঁদের দাবি অনাস্থা বা অনিয়ম দুর্নীতির কোনো অভিযোগ তাঁদের নেই।

তবে রেজাউল হক অভিযোগ অস্বীকার করে বলেন, সদস্যরা স্বেচ্ছায় স্বাক্ষর দিয়েছেন। তাঁরাই স্বাক্ষর করে রেজুলেশনের কপি তাঁর কাছে পৌঁছে দিয়েছেন। তিনি বিভিন্ন দপ্তরে তা পৌঁছে দিয়েছেন। ইউপি সদস্যরা চেয়ারম্যানের কাছ থেকে সুবিধা পেয়ে এমন করতে পারে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, তিনি এ সংক্রান্ত কোনো অভিযোগ পাননি। তবে গতকাল বুধবার সন্ধ্যায় চেয়ারম্যানসহ কয়েকজন সদস্য পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31