IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> রাজশাহী >> স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আসছেন শনিবার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আসছেন শনিবার

ধূমকেতু প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি রাজশাহী সফরে আসছেন আগামীকাল শনিবার (১৩ মার্চ)। সফরকালে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানযোগে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌছাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি। সকাল ১১টা ১৫ মিনিটে সার্কিট হাউসে উপস্থিত হবেন। দুপুর ১২টায় সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সাথে মতবিনিময় করবেন তিনি। ১২টা ৩০ মিনিটে কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবর জিয়ারত করবেন মন্ত্রী।

১২টা ৪৫ মিনিটে বারো রাস্তার মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলিফ লাম মিম ভাটা হতে মোহনপুর পর্যন্ত ফোরলেন রাস্তার উদ্বোধন করবেন মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত রাবির প্রধান ফটকের সামনে এসটিএস, তালাইমারী থেকে আলুপট্টি সড়ক, সোনাদিঘী ও সিটি সেন্টারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন মন্ত্রী।

সফরসূচি অনুযায়ী বিকাল ৩টা ৩০ মিনিটে পদ্মা নদীর তীরে টি-বাঁধে হতে স্পিড বোটযোগে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভারভিউ সিটি এলাকা পরিদর্শন করবেন মন্ত্রী তাজুল ইসলাম এমপি। সন্ধ্যা ৭টায় নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণ ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

পরদিন রোববার সকাল ১১টায় হযরত শাহ মখদুম বিমানবন্দের উপস্থিতি এবং ইউএস বাংলা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করবেন মন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31