IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী বিভাগে ১৬০ জনের করোনা শনাক্ত

রাজশাহী বিভাগে ১৬০ জনের করোনা শনাক্ত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রাজশাহী বিভাগে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন বিভাগে গতদিনের তুলনায় ৫ জন কম শনাক্ত হয়েছে। প্রতিদিন করোনা শনাক্ত বাড়লেও এখনো মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানতে তেমন প্রবণতা দেখা যায়নি। কেউই স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেনা। এতে আরো বাড়ছে সংক্রমণের ঝুঁকি। লকডাউন হচ্ছে ঢিলেঢালা। নগর ও আশেপাশের জেলা-উপজেলায় অটোরিক্সা ও সিএনজিতে গাদাগাদি করেই যাত্রী চলাচল করছে। বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৬৫৬ জনে।

এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ৭৭৪ জন। রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে ২৯ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৫ হাজার ২৬৪ জন, বাঘা উপজেলায় ১৮৯ জন, চারঘাট উপজেলায় ১৮৪ জন, পুঠিয়া উপজেলায় ১৫৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫১ জন, তানোর উপজেলায় ১২৩ জন, পবা উপজেলায় ৩৪১ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫১০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।

রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৬০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৬৫৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৮ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছে।

এরমধ্যে রাজশাহী জেলায় ৬৭৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৬৪ জন, নওগাঁ ১৭৪৬ জন, নাটোর ১৩৩৭ জন, জয়পুরহাট ১৪৫৩ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৬৩৭ জন, সিরাজগঞ্জ ২৯৮০ জন ও পাবনা জেলায় ১৮৫৫ জন। মৃত্যু হওয়া ৪১৮ জনের মধ্যে রাজশাহী ৫৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৭ জন, নাটোর ১৪ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৬৫ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৭ হাজার ৬৪১ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31