IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> প্রতিষ্ঠার পর প্রথম রাসিকের পৌর কর দিয়েছে আরডিএ

প্রতিষ্ঠার পর প্রথম রাসিকের পৌর কর দিয়েছে আরডিএ

ধূমকেতু প্রতিবেদক : প্রতিষ্ঠার পর এই প্রথম রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পৌরকর দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

বুধবার দুপুরে নগর ভবনে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে পৌর করের ১০ লাখ টাকার চেক তুলে দেন আরডিএ এর চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন। রাসিকের পৌরকর পরিশোধের সূচনা করায় সিটি মেয়র আরডিএ চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

চেক হস্তান্তরের পর আরডিএ চেয়ারম্যান ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রাজশাহী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মতবিনিময়কালে মেয়র বলেন, রাজশাহী একটি পরিকল্পিত বাসযোগ্য ও সুন্দর মহানগরী গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যত্রতত্র যাতে কেউ বহুতল ভবন নির্মাণ না করতে পারে, সেজন্য রাজশাহী সিটি কর্পোরেশনের অনাপত্তিপত্র (এনওসি) গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে।

মতবিনিময়কালে মেয়র খায়রুজ্জামান লিটন আরডিএ কর্তৃপক্ষকে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলাসহ বিভিন্ন উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরিফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, আরডিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো: রফিক, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক আজমেরী আশরাফী, রাসিকের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31