IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> গরু জবাই না করেই মাংস বিক্রি

গরু জবাই না করেই মাংস বিক্রি

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : সন্ধ্যার সময় মাইকিং চলছে বিশাল এড়ে গরু জবাই করা হবে। চলে আসেন সকাল সাতটার সময় মীরগঞ্জ বাজারে। এভাবে প্রতিদিনই সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত ভ্যানযোগে চলে মাইকিং। কিন্তু পরের দিন সকাল সাতটার দিকে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে দেখছেন এখানে গরু জবাই করা হয়নি, হচ্ছে গরুর মাংস বিক্রি। প্রশ্ন উঠেছে বিক্রি হওয়া এসব মাংস সুস্থ্য গরুর, নাকি রোগাক্রান্তে গরুর। জীবিত গরুর, নাকি মরা গরুর মাংস। এ নিয়ে স্থানীয়রা গরুর মাংস বিক্রেতাদের বার বার প্রশ্ন করলেও উত্তর দেন না তারা। এভাবেই প্রতিনিয়তই ক্রেতাদের সঙ্গে চলছে রমরমা প্রতারনার বানিজ্য। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনকে মোবাইল ফোনে স্থানীয়রা একাধিকবার অভিযোগ করেও ব্যবস্থা নেয়া হয়নি এসব প্রতারক গরুর মাংস বিক্রেতাদের। ফলে তারা হয়ে উঠেছে বেপরোয়া।

মীরগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, প্রতিদিনই সন্ধ্যা হলেই শুরু হয় মাইকিং। বড় এড়ে গরু জবাই করা হবে। চলে আসেন সকাল সাতটায়। এভাবে মাইকিং করা হলেও গরু দেখা মেলেনা। তবে সকাল হলেই গরুর মাংস হাজির। এসব গরুর মাংস কোথায় থেকে নিয়ে আসা হয়, সুস্থ গরু, নাকি অসুস্থ্য গরুর মাংস। জীবিত নাকি মরা গরুর মাংস। তা কেউ জানে না। তার পরেও এভাবেই চলছে মাংস বিক্রি। এ ছাড়াও এসব মাংস বিক্রেতাদের মাংস বিক্রির লাইসেন্স আছে কিনা তাও জানে না বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী। অভিযোগ রয়েছে মীরগঞ্জ বাজারে মাংস বিক্রির জন্য সরকারী ভাবে নির্ধারিত জায়গা থাকলেও সেখানে মাংস বিক্রি না করে ধুলাবালির মধ্যে রাস্তার ধারে চলছে মাংস বিক্রি। একাধিক ব্যবসায়ী নির্ধারিত জায়গায় মাংস বিক্রির কথা বললেও প্রভাবশালী মাংস বিক্রেতারা কথা শুনেন না কারোর।

নাম প্রকাশে অনিচ্ছুক মীরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, গরু জবাই না করে এভাবে মাংস বিক্রি নিষেধ করলেও তারা অলৌকিক শক্তির বলে প্রতিদিন মাইকিং করে প্রতারনার মাধ্যমে মাংস বিক্রি অব্যাহত রেখেছেন। তাছাড়া সরকারী নিদের্শনা অনুযায়ী নেই মাংস বিক্রির দামের তালিকা। ইচ্ছা মতোই আদায় করা হয় মাংসের দাম।

মীরগঞ্জ এলাকার একজন কলেজ শিক্ষক জানান, মহামারী করোনার মধ্যে এসব গরুর মাংস বিক্রি করছেন অনেকটা সরকারী নিয়মনীতি উপেক্ষা করে। রাত পোহালে। মাংস পাওয়া গেলেও এসব মাংসের গুনগত মান ঠিক আছে কিনা তা দেখার জন্য যেন কেউ নেই। রাস্তার ধারে ধুলাবালি আর মশামাছির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির কারনে পরিবেশ মারাক্তক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইতিপূর্বে চারঘাট ও বাঘা উপজেলায় রোগাক্রান্ত ও মরা গরুর মাংস বিক্রির কারনে মাংস বিক্রেতাদের জেল জরিমানার ঘটনাও ঘটেছে একাধিকবার। তার পরেও কিছু অস্বাধূ মাংস বিক্রেতারা স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী মাংস বিক্রি করে আসছেন। তাই দ্রæত এসব অবৈধ মাংস বিক্রেতাদের চিহিৃত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

বিষয়টি সম্পর্কে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, নির্ধারিত জায়গার বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রিকারী সেই সঙ্গে লাইসেন্স বিহীন বা গরু জবাই না করে মাংস বিক্রি কারীদের চিহিৃত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রিসহ যারা লাইসেন্স বিহীন বা শুধু মাংস বিক্রি করবেন তাদের চিহিৃত করে আইনী ব্যবস্থা নেয়া হবে দ্রত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31