IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় দুই চিকিৎসকের পর আরও পাঁচ জনের করোনা পজেটিভ

বাঘায় দুই চিকিৎসকের পর আরও পাঁচ জনের করোনা পজেটিভ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : করোনার দ্বিতীয় ঢেউয়ে বাঘায় দুই চিকিৎসকের পর আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সেই ৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর আগে (১৪ এপ্রিল) বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তাসহ একজন মেডিকেল অফিসারের পজিটিভ রিপোর্ট এসেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সূত্রে জানা গছে, ১১ এপ্রিল থেকে গত ৯ দিনে ১৬ জনের এন্টিজেন পরীক্ষার পর এই সাত জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। গত বছরও ঠিক এ সময় থেকে বাঘায় ভয়াবহ রূপ নিতে শুরু করেছিল করোনাভাইরাস। এবার ২০২১-এউ ফের একই রকম ভয়াবহতার পথে হাঁটতে শুরু করেছে কোভিড ১৯-এর দাপট।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আবু রাশেদ আহমেদ জানান, গত বছরের ৬ এপ্রিল (২০২০) থেকে পরীক্ষা শুরু করা হয়। যা ৩১ জানুয়ারি পর্যন্ত চলমান ছিল। এ বছরের ২০ এপ্রিল (২০২১) পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২২০ জনের। দ্বিতীয় ঢেউয়ে নতুন ৭ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। এর মধ্যে এক পরিবারে চারজন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর বাঘায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট তিন জন। এরা হলো, উপজেলার উত্তর গাওপাড়া গ্রামের আব্দুস সোবহান (৭৫) সহ পাকুড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আলীম উদ্দীন (৭০)। করোনার উপসর্গ নিয়ে মারা গেছে মনিগ্রামের মৃত আমজাদ আলীর ছেলে শান্ত হাসান সেন্টু (৩৫)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা মরা জান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31