IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> চলে গেলেন গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম

চলে গেলেন গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (২১ এপ্রিল) ভোর ৫ টার দিকে ভারতের বেঙ্গলর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, মা, ভাই-বোনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি মেয়র বাবুর ভাগ্নে বেঙ্গলরে অবস্থানরত মির্জা রুমেল নিশ্চিত করেছেন।

মেয়র মনিরুল ইসলাম বাবু গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী গ্রামের মৃত আরশাদ আলীর বড় ছেলে। তিন ভাই ও ছয় বোন তবে ভাইদের মধ্যে মেয়র বাবু ছিলো সবার বড়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ মেয়র মনিরুল ইসলাম বাবু হার্ট জনিত সমস্যার চিকিৎসার জন্য ভারতের বেঙ্গলর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে। গত ১০ এপ্রিল দিবাগত রাতে হঠাৎ স্ট্রোট করলে আইসিইতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মাঝে কয়েকটাদিন কিছুটা উন্নতি হলেও বুধবার (২১ এপ্রিল) ভোর ৫ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার শুভাকিঙ্খীরা মেয়র বাবুর জন্য দোয়া ও শোক প্রকাশ করছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলার ও বিভিন্ন উপজেলার ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাজনৈতিক জীবন:
সদা হাস্যউজ্জ্বল গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন হতে জড়িত। তিনি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন। চলতি বছর ২০২১ সালে ১৪ ফেব্রুয়ারী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জয়ী হয়ে দ্বিতীয় বারের মত মেয়র পদে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।

মেয়র বাবুর নামাজের জানাযার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতের বেঙ্গলর হতে মৃতদেহ আসতে সময় লাগায় কোনদিন, কয়টায় সময় জানাযা অনুষ্ঠিত হবে তা পরে পারিবারিক ভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানাগেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31