IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> চারঘাটে দুই মাসে ৩৭ জনের আত্মহত্যার চেষ্টা

চারঘাটে দুই মাসে ৩৭ জনের আত্মহত্যার চেষ্টা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মিজানুর রহমান, চারঘাট : রাজশাহীর চারঘাটে উদ্বেগ জনক হারে বাড়ছে আত্মহত্যা চেষ্টার প্রবণতা। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নানা কারণে বিষপান ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছেন তাদের সংখ্যা প্রায় ৩৭ জন।

এদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী রয়েছেন। যাদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত মার্চ ও এপ্রিল মাসে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ প্রায় ৩৭ জন আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আত্মহত্যার ঘটনার সঙ্গে সঙ্গে পরিবার দ্রæত এদের হাসপাতালে নিয়ে আসার কারণে এরা প্রাণে বেঁচে গেছেন। তবে এদের মধ্যে অনেকেরইর গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় শ্বাসনালীর সংক্রমন হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শহীদুল ইসলাম রবিন বলেন, মনস্তাত্তিক চাপ, অভাব-অনটন, দুঃখ-কষ্ট, লাঞ্ছনা এবং অপমান জনিত কারণেও দুর্বল চিত্তের ব্যক্তিরা আত্মহননের মধ্য দিয়ে মুক্তির পথ খোঁজেন। কিন্তু ১৫ থেকে ২৫ বছর বয়স্ক ছেলে-মেয়েদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তাদের আত্মহত্যার চেষ্টার ঘটনাটি খুবই উদ্বেগজনক।

তিনি বলেন, যে সব পরিবারের বাচ্চারা একটু জেদী প্রকৃতির সেসব বাচ্চাদের বিষয়ে অভিভাবকদের আরো দায়িত্বশীলভাবে তাদের সঙ্গে মেলামেশা করতে হবে। প্রতিটি ছেলে-মেয়ের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ। ফলে এসব মর্মান্তিক ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশ কমবে বলে মনে করেন অভিজ্ঞ এই চিকিৎসক।

তিনি আরো বলেন, আত্মহত্যার ওপর বিশ্বস্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩০ জন মানুষ আত্মহত্যা করে। এদিক থেকে বিগত যে কোন সময়ের চেয়ে উদ্বেগজনক হারে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। পুলিশ সদর দফতরের হিসেব অনুযায়ী শুধু ২০১৭ সালেই বাংলাদেশে আত্মহত্যা করেছিল ১১ হাজার ৯৫ জন। যার গড় হিসেবে দাঁড়ায় দিনে ৩০ জন। এ সংখ্যা ২০১৬ সালে ছিল ১০ হাজার ৬শ’ এবং ২০১৫ সালে ছিল ১০ হাজার ৫শ’ জন।

সরজমিনে গত ২ মাসে আত্মহত্যার চেষ্টাকারীদের পরিবার ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষন্নতা, শিক্ষাজীবন নিয়ে হতাশা, বন্ধুত্ব সম্পর্কের মধ্যে টানাপোড়েন এবং চাকরি নিয়ে অনিশ্চয়তাসহ প্রনয় ঘটিত ব্যার্থতার কারণে এসব শিক্ষার্থীরা বিষপানে আত্মহননের চেষ্টা চালিয়েছেন।

চারঘাটে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির বিষয়ে স্থানীয় সমাজকর্মী সাইফুল ইসলাম বাদশা বলেন, অধিকাংশ তরুণ-তরুণীদের আত্মহত্যার ঘটনার পেছনে রয়েছে হতাশা, প্রেমে ব্যর্থ, পরীক্ষার ফল খারাপ, বাবা মায়ের সঙ্গে ঝগড়াসহ ছোটখাটো বিষয়েই আবেগতাড়িত হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন। এ দিক থেকে নারীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। এর পেছনে রয়েছে আমাদের আর্থ সামাজিক অবস্থা, বাল্য বিবাহ, নির্যাতন, ইভটিজিং, যৌতুক, সমভ্রমহানি, অবমাননা, অর্থনৈতিক সক্ষমতা না থাকা ইত্যাদি।

বিষয়টি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, আত্মহত্যা চেষ্টার ঘটনা শুধু চারঘাটে নয়, এটি সারা দেশব্যাপী সংক্রমনে পরিনত হয়েছে।

তিনি বলেন, বিশ্বে প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ বিষন্নতায় ভুগছেন। আর বাংলাদেশে বিষন্নতায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৬ শতাংশ অর্থাৎ ৭৪ লাখেরও বেশি। বিগত দশ বছরে বিশ্বব্যাপী এ রোগের ব্যাপকতা বেড়েছে ১৮ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31