IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> মানুষের আগ্রহ বাড়ছে করোনার ফ্রি র‌্যাপিড টেস্টে

মানুষের আগ্রহ বাড়ছে করোনার ফ্রি র‌্যাপিড টেস্টে

ধূমকেতু প্রতিবেদক : করোনার ভাইরাসের নমুনা জোট নিরসনে রাজশাহীতে চাহিদা বাড়ছে ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম। জেলা প্রশসানের উদ্যোগে এ কর্মসূচি শুরু করার পর থেকে সাধারণ মানুষ অনেকটা উৎসহ নিয়েই ভীড় করছেন ভ্রাম্যমাণ ফ্রি করোনা টেস্ট বুথে। চাহিদা বাড়ায় এখন শুধু নগরীতেই নয়, জেলা পর্যায়েও এর পরিধি বাড়ানো হয়েছে।

এ টেস্টে মানুষ করোনার নমুনা দেয়ার পর অল্প সময়ের মধ্যে জানতে পারছেন করোনার ফলাফল। নগরীর চারটি প্রাথমিক আরবান হেলথ কেয়ার সেন্টার ছাড়াও ৮টি কেন্দ্রে কেন্দ্রগুলো হলো, আম চত্ত¡র, কাশিয়াডাঙ্গা, লক্ষীপুর, সিএন্ডবি, সাহেব বাজার জিরো পয়েন্ট, ভদ্রা, তালাইমারী মোড়, শহীদ কামারুজ্জামান চত্বর (রেলগেট)। প্রতিদিন নগরীর ৮টি ও জেলা পর্যায়ে ৯টি স্থানে ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম চালানো হচ্ছে। জেলায় প্রতিদিন প্রায় ২হাজার থেকে ২৪শ’ মানুষের করোনা টেষ্ট করা সম্ভব হচ্ছে এ কার্যক্রমে।

জানা গেছে, আগে রাজশাহীর তিনটি ল্যাবে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হতো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজের ল্যাবেই মূলত বেশি করোনার নমুনা সংগ্রহ করা হতো।

এতে দেখা যায়, করোনার নমুনা দেয়ার পর অপেক্ষা করতে হয় ২৪ঘন্টা। এছাড়াও অধিকহারে নমুনা সংগ্রহের ফলে ফলাফল পেতে দুই দিন তিনদিন সময় গেলে যায়। অনেক সময় নমুনা বেশি হয়ে যাওয়ার কারণে পরীক্ষা করা সম্ভব হতো না। এতে করোনায় কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরও জানতে পারতো না যে মৃত ব্যক্তিটি করোনায় আক্রান্ত ছিলেন। এমনকি ১হাজার থেকে ১২শ’ পর্যন্ত করোনার নমুনা ল্যাবে পড়ে থাকতো দিনের পর দিন। এক সময় নমুনাগুলো পরীক্ষা না হওয়ায় নষ্ট হয়ে যেতে। বিষয়গুলো চিন্তা করেই ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরুর পর থেকেই জনসাধারণের মধ্যে করোনা টেস্টের সাড়া পড়ে যায়।

যদিও চিকিৎসকরা বলছেন, ল্যাবে পড়ে থাকা নমুনা দেয়া অনেক মানুষ মারা যাওয়ার পর পুনরায় তার নমুনা সংগ্রহ করে দেখা গেছে তিনি করোনা পজেটিভ ছিলেন। কিন্তু ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরুর পর এমন ঘটনা আর ঘটছে না। এতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের কার্যক্রম কমে গেছে আশাতিত হারে।

দেখা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ নমুনা এসে জমা পড়ছে ল্যাবে। পূর্বের প্রায় ১হাজার নমুনা এরই মধ্যে জমা পড়ে আছে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা করা না গেলে এগুলো নমুনা নষ্ট হবে। ইতোমধ্যে অনেক নমুনা নষ্ট হয়ে গেছে। ফলে সংক্রমণ ঝুঁকি এড়ানো সম্ভব হয়নি। রামেক হাসপাতালের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও পিসিআর ল্যাব আছে। তবে ল্যাব থাকলেও সেখানে মাত্র দুই সিফটে সর্বোচ্চ ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ল্যাবটির সক্ষমতা বেশি থাকলেও সেই সুযোগকে কাজে লাগানো হচ্ছে না। এতে বাড়ছে করোনার নমুনা পরীক্ষার জোট।

রামেক হাসপাতাল সূত্র জানায়, দিন গড়ে ৭শ’ থেকে ৮শ’ নমুনা এসে জমা পড়ে আছে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মধ্যে নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর নমুনা আসছে নিয়মিত। এরমধ্যে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নমুনাগুলোকে নিয়মিত পরীক্ষা করে রিপোর্ট দেয়া হচ্ছে। এতে করে অন্যান্য জেলার বিশেষ করে রাজশাহীর নুমানাগুলো জমা পড়ে থাকছে। হচ্ছে না পরীক্ষা, নমুনা সংগ্রহকারীরা পাচ্ছেন না টেস্টের ফলাফল।

এদিকে, রাজশাহীতে বসবাসরত জনসাধারণের করোনা (কোভিড-১৯) শনাক্তকরণে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ১৩টি স্থানে ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। মঙ্গলবার এই ১৩টি স্থানে ৯৫৮ জন ব্যক্তির পরীক্ষায় ৯৮ জন ব্যক্তি পজিটিভ হয়েছেন। এ দিন করোনায় আক্রান্তের হার ১০ দশমিক ২২ শতাংশ। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২, ১৩, ২৩ ও ২৬নং ওয়ার্ডের চারটি প্রাথমিক আরবান হেলথ কেয়ার সেন্টার এবং মহানগরীর গুরুত্বপূর্ণ ৮টি মোড়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯৫৮ জন ব্যক্তির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়।

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, ধারণা করা হয়েছিল সাধারণ মানুষ ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমে তেমন সাড়া দেবে না। কারণ অনেক মানুষের করোনার উপসর্গ দেখা দিলেও তারা রামেক হাসপাতাল বা কলেজের ল্যাবে নমুনা দিতে দ্বিধাবিভক্তির মধ্যে পড়তো। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মানুষের মধ্যে করোনা টেষ্টের বিষয়টি বেশ সাড়া জাগিয়েছে। কারণ পরীক্ষার পর সেখানেই জানিয়ে দেয়া হচ্ছে ফলাফল।

তিনি বলেন, জেলা পর্যায়ে প্রতিদিন ১হাজার থেকে ১২শ’ মানুষের করোনা টেষ্ট করা সম্ভব হচ্ছে। যদিও নগরী থেকে জেলা করোনা শনাক্তের হার অনেক কম। ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম করোনা প্রতিরোধে কার্যকরি ভুমিকা রাখবে বলেও তিনি মন্তক্য করেন।

এব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিটালক ডা. শামীম ইয়াজদানি বলেন, রামেক হাসপাতালে ৫শ’ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হবে মাত্র ১৮৮টি। কলেজের ল্যাবেও একই পরিমাণ। যার কারণে সংগ্রহ করা নমুনা সবগুলো পরীক্ষা সম্ভব হয় না।

তিনি বলেন, সাধারণ মানুষ ইচ্ছে করলেও এখন দিনের দিন নমুনা দিয়ে তার ফলাফল পেতে পারে। ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট নমুনা দেয়ার পরপরই ফলাফল দেয়া হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, চারটি প্রাথমিক আরবান হেলথ কেয়ার সেন্টার ও ৮টি গুরুত্বপূর্ণ মোড়ে অস্থায়ী কেন্দ্রে করোনার ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখিত কেন্দ্রেগুলোতে বিনামূল্যে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা এবং তাৎক্ষণিক ফলাফল দেয়া হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31